Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ক্যানসারে আক্রান্ত অভিনেতা ভিকি কৌশলের বাবা, বিশেষ সাক্ষাৎকারে বললেন কঠিন লড়াইয়ের কথা

ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২২, ০৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২২, ০৯:৩২

options
link
ক্যানসারে আক্রান্ত অভিনেতা ভিকি কৌশলের বাবা, বিশেষ সাক্ষাৎকারে বললেন কঠিন লড়াইয়ের কথা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেতা ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। বলিউডের জনপ্রিয় অ্যাকশন ডিরেক্টর শ্যাম সম্প্রতি একটি সংবাদপত্রে সাক্ষাৎকারে ক্যানসার আক্রান্ত হওয়া নিয়ে মুখ খোলেন। শ্যাম কৌশল জানিয়েছেন, জানি না কতদিন আর বাঁচব। তবে কাজ করে যেতে চাই।

২০০৩ সালে  শরীরে প্রথম ধরা পড়ে ক্যানসার। শুটিং ফ্লোরে হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। এমনকী, ব্যথার চোটে মাটিতে লুটিয়েও পড়েন শ্যাম। শেষমেশ, হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। প্রাথমিক অবস্থায় পাকস্থালিতে সংক্রমণ ধরা পড়ে। পরে জানা যায়, পাকস্থলিতে ক্যানসার হয়েছে তাঁর।

Advertisement

সাক্ষাৎকারে শ্যাম জানিয়েছেন, ১৯ বছর ধরে এই মারণরোগের সঙ্গে লড়াই করে চলেছি। কেউ খুব একটা বেশি জানে না এই ব্যাপারে। তবে এই লড়াই কঠিন হয়ে পড়ছে।

বলিউডে প্রায় ৪২ বছর ধরে কাজ করছেন শ্যাম। ‘দঙ্গল’, ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘কৃশ থ্রি’ এবং সম্প্রতি ‘গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’ অ্যাকশন ডিরেক্টর ছিলেন। কয়েকদিন আগেও বাবার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন ভিকি কৌশল। বাবা শ্যাম কৌশলকে বলিউডে ৪২ বছর পূর্ণ করার জন্য শুভেচ্ছাও জানিয়ে ছিলেন। তবে শ্যাম কৌশলের ক্যানসার আক্রান্ত নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

[আরও পড়ুন: কলকাতায় এসে হলুদ ট্যাক্সিতে ঘুরলেন অক্ষয় কুমার, তবুও মন খারাপ বলিউড তারকার!]

অন্যদিকে, গত ডিসেম্বরের ৯ তারিখ সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। দেখতে দেখতে প্রায় ৬ মাস কেটে গিয়েছে তারকা দম্পতির দাম্পত্য জীবনের। এই কয়েক মাসে ক্যাটরিনা নানা কথা বললেও, নতুন জীবন সম্পর্কে এতদিন কিছুই সেভাবে বলতে শোনা যায়নি ভিকিকে। কিন্তু এবার তিনি মুখ খুললেন। আর জানিয়ে দিলেন, দিব্যি চলছে তাঁদের জীবনের দ্বিতীয় ইনিংস।

IIFA Awards 2022-তে গ্রিন কার্পেটে হাঁটতে দেখা গিয়েছে ভিকিকে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই তিনি জানান, তাঁদের দাম্পত্য জীবন ‘সুকুন ভরি’। অর্থাৎ সুখসাচ্ছন্দ্যে ভরপুর। সেই সঙ্গে অ্যাওয়ার্ড শোয়ে এসে তিনি যে ক্যাটরিনাকে মিস করছেন তাও জানিয়েছেন ভিকি।

ক্যাটরিনা ও ভিকির সম্পর্ক শুরুর দিন থেকেই তা নিয়ে প্রবল কৌতূহল অনুরাগীদের। পরে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নেন দু’জনই। গত ডিসেম্বরে চার হাত এক হয় তাঁদের। সেই বিয়ের ভিডিও, ছবি ভাইরাল হয়ে যায়। কিন্তু বিয়ের পরে মধুচন্দ্রিমায় যাওয়ার অবসরটুকুও ছিল না ব্যস্ত কেরিয়ারের দাপটে। বিয়ের ক’দিন পরেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন দুই তারকা।

তবে প্রবল ব্যস্ততার মাঝেও সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছিল বলিউডের এই হট দম্পতিকে। এর মধ্যেই গত মাসে গুজব রটে যায়, মা হতে চলেছেন ক্যাটরিনা। আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ক্যাটরিনার একটি ভিডিও। যেখানে দেখা যায়, ঢিলেঢালা পোশাক পরে রয়েছেন ক্যাটরিনা। ক্যাটরিনাকে এই অবতারে দেখেই নেটিজেনরা শুরু করে দেন অভিনেত্রীর অন্তঃস্বত্ত্বা হওয়ার জল্পনা। এমনকী, শিগগিরি এই নিয়ে ঘোষণা করতে চলেছেন তাঁরা, এমন গুঞ্জনও ছিল। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি।

[আরও পড়ুন: ‘স্কুল ফি দিতে পারতেন না বাবা, পড়াশোনা করতে ভয় পেতাম’, বলতে গিয়ে কাঁদলেন আমির]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.