Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Ram Gopal Varma

নায়িকাকে জাপটে ধরে রামগোপাল বর্মার উদ্দাম নাচ, ‘ভিডিও আমার নয়’, দাবি পরিচালকের

ভিডিও আপলোড করেও অস্বীকার, প্রশ্নের মুখে রামগোপাল বর্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৫:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২১, ১৫:২৫

options
link
নায়িকাকে জাপটে ধরে রামগোপাল বর্মার উদ্দাম নাচ, ‘ভিডিও আমার নয়’, দাবি পরিচালকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এককালে ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘কোম্পানি’, ‘সরকার’-এর মতো সিনেমা তৈরি করেছেন, তবে আজকাল সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় থাকতে দেখা যায় রাম গোপাল বর্মাকে (Ram Gopal Varma)। এবার উঠতি নায়িকাকে জাপটে ধরে নাচতে দেখা গেল পরিচালককে। সেই ভিডিও টুইটারে (Twitter) শেয়ার করেছেন তিনি। অথচ পরিচালকের দাবি, ভিডিওতে উদ্দাম নাচে মত্ত থাকা মানুষটি তিনি নন।

যে নায়িকার সঙ্গে রামগোপাল বর্মা কোমর দুলিয়ে নাচ করেছেন তাঁর নাম ইনায়া সুলতানা (Inaya Sultana)। দক্ষিণের সিনেমায় সবে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি। শোনা গিয়েছে, খুব শিগগিরিই রামুর (রামগোপাল বর্মা) ছবিতে দেখা যাবে তাঁকে। ইনায়ার জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন পরিচালক। খুব বেশি আয়োজন ছিল না। তবে চুটিয়ে আনন্দ করেছেন। ‘রঙ্গিলা’ সিনেমার গানে ইনায়াকে জাপটে ধরে নেচেছেন।  তাও আবার বেশ ঘনিষ্ঠ হয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Viral Video of Ram Gopal Varma

[আরও পড়ুন: Taliban Terror: ‘ভারতে এসে প্রাণে বাঁচলাম’, তালিবানের ভয়ে দেশ ছেড়েছিলেন সলমনের নায়িকা Warina Hussain ]

ভিডিওটি আপলোড করে ক্যাপশনে রামগোপাল বর্মা লিখেছেন, “আরও একবার বলে দিই ভিডিওর এই ব্যক্তি আমি নই এবং লাল পোশাক পরা এই তরুণী ইনায়া সুলতানা নয়। মার্কিন প্রেসডেন্ট জো বাইডেনের দিব্যি খেয়ে বলছি।”

Viral Video of Ram Gopal Varma

রামগোপাল দাবি করলেও তা মানতে চাননি নেটিজেনরা। পরিচালকের নাচের বহর দেখে অবাক হয়েছেন তারা।  তবে ‘রঙ্গিলা’ ছবির পরিচালকের সঙ্গে নাচার সুযোগ পেয়ে আপ্লুত ইনায়া। তাঁর কাছে এটি সারা জীবন মনে রাখার মতো মুহূর্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার পরই দত্তক নেওয়া সারমেয়কে খুন! যুবককে তোপ অভিনেত্রীর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.