Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Liger Movie

গোলাপে নগ্নতা ঢাকলেন বিজয়! বলিউডে পা রাখতেই ভাইরাল দক্ষিণী নায়কের পোস্টার

বিজয়ের সঙ্গে ছবিতে জুটি বাঁধছেন অনন্যা পাণ্ডে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২২, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২২, ১৮:২২

options
link
গোলাপে নগ্নতা ঢাকলেন বিজয়! বলিউডে পা রাখতেই ভাইরাল দক্ষিণী নায়কের পোস্টার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে এন্ট্রিতে চমক! পোস্টারেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) বুঝিয়ে দিলেন, বলিউডে তাঁর আগমণটা ধমাকাদার হতে চলেছে। আর তা টের পেল গোটা নেটদুনিয়া। শনিবার সকাল থেকেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘লিগার’ (Liger) ছবির পোস্টার। যেখানে রীতিমতো আগুন ধরালেন বিজয়।

পোস্টারে দেখা মিলল বিজয় তাঁর পেশিবহুল চেহারা নিয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন আলো আঁধারির মাঝে। পুরুষাঙ্গ ঢেকেছেন একগুচ্ছ লাল গোলাপে! ‘লিগার’ ছবির এরকমই এক পোস্টারে আলোড়ন তুলেছেন বিজয়। পোস্টার দেখেই নানা জল্পনায় মত্ত গোটা বলিউড। নেটিজেনদের চোখ পড়েছে পোস্টারের নিচে করণ জোহরের মন্তব্যেও। করণ জোহর লিখেছেন, ‘রোজ রোজ এরকম উপহার কিন্তু পাওয়া যায় না!’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলা সিনেমায় অভিনয় করবেন রিয়া চক্রবর্তী? জল্পনা তুঙ্গে]

বিজয়ের এই লুক ইতিমধ্যেই মনে ধরেছে অনুরাগীদের। অনেকেই মনে করছেন, এরকম ধরনের লুক নেওয়ার জন্য সাহসের দরকার। অনেকে আবার আমির খানের ‘পিকে’ ছবির পোস্টারের কথাও মনে করিয়ে দিচ্ছেন।

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় খুব বড় নাম। বিজয়ের ছবি মুক্তি পেলেই অনুরাগীরা ঝাঁপিয়ে পড়েন।  বক্স অফিস নিজের হাতের মুঠোতেই রাখেন বিজয়। ফ্যানেরা বলছেন, বলিউডেও চলবে বিজয়ের জয়যাত্রা। তারই ইঙ্গিত ‘লিগার’ ছবির ফার্স্টলুকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

‘লিগার’ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু সহ পাঁচটি ভাষায়। ছবিতে বিজয়ের সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করবেন মাইক টাইসনও। ছবির গোটা শ্যুটিং হয়েছে মার্কিন মুলুকে। মুম্বইয়ের এক চাওয়ালার পেশাদার বক্সার হয়ে ওঠার গল্পই দেখা যাবে ‘লিগার’ ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিজয়কে। মার্শাল আর্টের ট্রেনিং নিতে থাইল্যান্ডে গিয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। বদল ঘটিয়েছেন গোটা চেহারার। বিজয়ের কথায়, শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তন ঘটেছে প্রচুর।

[আরও পড়ুন: নূপুর শর্মাকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় অসন্তুষ্ট অনুপম খের, দিলেন কড়া প্রতিক্রিয়া ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.