সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে এন্ট্রিতে চমক! পোস্টারেই দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) বুঝিয়ে দিলেন, বলিউডে তাঁর আগমণটা ধমাকাদার হতে চলেছে। আর তা টের পেল গোটা নেটদুনিয়া। শনিবার সকাল থেকেই ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল করণ জোহরের প্রযোজনায় তৈরি ‘লিগার’ (Liger) ছবির পোস্টার। যেখানে রীতিমতো আগুন ধরালেন বিজয়।
পোস্টারে দেখা মিলল বিজয় তাঁর পেশিবহুল চেহারা নিয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন আলো আঁধারির মাঝে। পুরুষাঙ্গ ঢেকেছেন একগুচ্ছ লাল গোলাপে! ‘লিগার’ ছবির এরকমই এক পোস্টারে আলোড়ন তুলেছেন বিজয়। পোস্টার দেখেই নানা জল্পনায় মত্ত গোটা বলিউড। নেটিজেনদের চোখ পড়েছে পোস্টারের নিচে করণ জোহরের মন্তব্যেও। করণ জোহর লিখেছেন, ‘রোজ রোজ এরকম উপহার কিন্তু পাওয়া যায় না!’

[আরও পড়ুন: বাংলা সিনেমায় অভিনয় করবেন রিয়া চক্রবর্তী? জল্পনা তুঙ্গে]
বিজয়ের এই লুক ইতিমধ্যেই মনে ধরেছে অনুরাগীদের। অনেকেই মনে করছেন, এরকম ধরনের লুক নেওয়ার জন্য সাহসের দরকার। অনেকে আবার আমির খানের ‘পিকে’ ছবির পোস্টারের কথাও মনে করিয়ে দিচ্ছেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিজয় খুব বড় নাম। বিজয়ের ছবি মুক্তি পেলেই অনুরাগীরা ঝাঁপিয়ে পড়েন। বক্স অফিস নিজের হাতের মুঠোতেই রাখেন বিজয়। ফ্যানেরা বলছেন, বলিউডেও চলবে বিজয়ের জয়যাত্রা। তারই ইঙ্গিত ‘লিগার’ ছবির ফার্স্টলুকে।
View this post on Instagram
‘লিগার’ ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু সহ পাঁচটি ভাষায়। ছবিতে বিজয়ের সঙ্গে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে। ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করবেন মাইক টাইসনও। ছবির গোটা শ্যুটিং হয়েছে মার্কিন মুলুকে। মুম্বইয়ের এক চাওয়ালার পেশাদার বক্সার হয়ে ওঠার গল্পই দেখা যাবে ‘লিগার’ ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে বিজয়কে। মার্শাল আর্টের ট্রেনিং নিতে থাইল্যান্ডে গিয়ে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। বদল ঘটিয়েছেন গোটা চেহারার। বিজয়ের কথায়, শুধু শারীরিক নয়, মানসিক পরিবর্তন ঘটেছে প্রচুর।
[আরও পড়ুন: নূপুর শর্মাকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় অসন্তুষ্ট অনুপম খের, দিলেন কড়া প্রতিক্রিয়া ]
সর্বশেষ খবর
-
‘অস্কার ব্রুজো জিন্দাবাদ’, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচের ‘মাস্টার’ মন্তব্যে পালটা শীর্ষকর্তা দেবব্রতের
-
ফোনের কভারে তেজপাতা, কোন বিশ্বাসে ভাইরাল ট্রেন্ডে গা ভাসাচ্ছেন নেটিজেনরা?
-
প্রতিরক্ষা গবেষণায় এবার লগ্নি বাংলায়! কোথায় হবে ডিআরডিও প্রকল্প? বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘ওরা কে?’ জি৭ শুনেই ‘নাক সিঁটকালেন’ পুতিন! দিল্লি থেকে পশ্চিমি দুনিয়াকে বেনজির আক্রমণ
-
১৮ মাসের আগেই মৌনব্রত ভেঙে ‘প্রলয়’ রণবীর সিংয়ের, বড় খবর দিলেন ‘ধুরন্ধর’