মায়ানগরীর সিনেপাড়ায় এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সুপারস্টার সলমন খান। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা বিচারাধীন থাকালীন বলিউডে তৈরি হয়েছে ‘কালা হিরণ’। সিনেমার প্রচার ও মুক্তি আটকাতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ভাইজান। মামলার পরবর্তী শুনানি আগাংমী পয়লা জুলাই। এর মাঝেই আবার শোনা যাচ্ছে সলমনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এক জনৈক ব্যক্তির পোস্ট অনুযায়ী, সলমনের ওজন আবার বেড়েছে। পেটে জমেছে বিপুল পরিমানে চর্বি। সিনেমার কাজ শেষ না করে আমেরিকায় চিকিৎসার জন্য যেতে নারাজ ভাইজান। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছে অনুগামীরা। ঠিক সেই সময় সলমন ভক্তদের মন ভালো করতে ময়দানে নেমেছেন অভিনেতা বিন্দু দ্বারা সিং।
সলমনের সঙ্গে বেশ কিছু সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সিনেমার পর্দায় দর্শক যতই দেখেন ততই অবাক হন। যে কোনও চরিত্রে তাঁর মারকাটারি অভিনয় বারবার দর্শকের মন ছুঁয়ে যায়। সলমনের সিনেমা মানেই নাচে গানে জমজমাট। বলিউডের সুপার ডান্সার হিসেবে হৃত্বিক রোশন, কার্তিক আরিয়ানসহ অনেকেরই নাম উঠে আসে। সেই তালিকায় অবশ্য ঠাঁই পাননি ভাইজান। এর নেপথ্যে থাকা মজার গল্প বাতলে দিলেন সলমনের সহ অভিনেতা।
আরও পড়ুন:

তাঁর কথায়, ভাইজান যদি বাকি পাঁচজনের মতো নাচের মহড়া দিতেন তাহলে তাঁর নামের সঙ্গেও এতদিনে ‘সুপার ডান্সার’ তকমাটা জুড়ে যেত। কিন্তু, সলমন মোটেই নাচ প্র্যাকটিস করতে চান না। কোনও স্টেপ যদি ভুলে যান তখন দর্শকের নজর ঘোরাতে বিশেষ পদ্ধতি অবলম্বন করেন। সলমনের সেই বিশেষ টোটকা কী? ভীষণ সিম্পল, জাস্ট ‘শার্টলেস’! হ্যাঁ, একদমই তাই। নাচের স্টেপ ভুলে গেলেই শার্টটা খুলে ফেলেন ভাইজান। ব্যাস, এক লহমায় সব লাইমলাইট ছিনিয়ে নেন সলমন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমেনর সঙ্গে কাজের মজাদার অভিজ্ঞতা ভাগ করেন বিন্দু দ্বারা সিং। কথোপকথনের সময় তিনি জানান, বিশেষ প্র্যাকটিস ছাড়াই অনায়াসেই দ্রুত নাচের স্টেপ রপ্ত করে নেন। যদি নিয়মিত রিহার্সাল করতেন তাহলে ইন্ডাস্ট্রির অনেক নামী নৃত্যশিল্পীকেও পিছনে ফেলে দিতে পারতেন। এমনটাই মনে করেন বিন্দু।

তিনি বলেন, “সলমন যেন এলেন দেখলেন জয় করলেন। শুধু জানতে চান কী করতে হবে। ডান্স মাস্টার স্টেপগুলো দেখিয়ে দেন। সঙ্গে সঙ্গেই টেক দিতে শুরু করেন। বাকিরা কিন্তু, প্রায় কুড়ি দিন মতো প্র্যাকটিস করেন। ওঁর স্মৃতিশক্তি কত ভালো আর প্রতিভাবান একজন অভিনেতা।”
‘মুঝসে শাদি করোগি’ ছবির শুটিংয়ের সময়ে একটি ঘটনার কথা স্মরণ করেন। সেসময় দিল্লিতে একটি লাইভ অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়েোছিলেন সলমন। অভিনেতার কথায়, কোরিওগ্রাফার মধ্যাহ্নভোজের বিরতিতে রিহার্সালের জন্য কিছু সময় চেয়েছিলেন। সলমন একবার কোরিওগ্রাফি দেখলেন এবং তারপর সবুজ সিগন্যাল দিয়ে দেন।

বিন্দু অকপটে স্বীকার করেন, দরশকের সামনে পারফর্ম করার আগে এত ক্যজুয়াল দেখে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেন, “আমি জিজ্ঞেস করেছিলাম, যদি স্টেপ ভুলে যাও? সালমান উত্তর দিয়েছিলেন, তাহলে আমি শুধু শার্ট খুলে ফেলব। এটাই সালমান খান, আর এ কারণেই সবাই তাকে ভালোবাসে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একমাত্র বিজেপির সদস্যপদই নাগরিকত্বের প্রমাণ! পাসপোর্ট বিতর্কের মাঝেই কেন্দ্রকে তোপ ওয়েইসির
-
‘আমাকে বাঁচা’, ধ্বংসস্তূপের নিচ থেকে বন্ধুকে ফোন, মোবাইল ট্র্যাক করেই তারাতলায় মিরাকেল!
-
ফিল্মি কায়দায় যুবককে অপহরণ, বাধা দিলে পুলিশকে গুলি! ইসলামপুরে তুলকালাম
-
ভয়ংকর! বারান্দা থেকে ঝুঁকে আইসক্রিম নিতে গিয়ে পড়ে গেলেন ব্যক্তি, ভাইরাল ভিডিও
-
প্রোজেক্ট ২০৫০, বিশ্বকাপ জয়ের ব্লুপ্রিন্ট! ‘ঘুমন্ত দৈত্য’ ভারতকে জাগাতে চাই জাপান মডেল