১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহিদ কাপুর কৃতী শ্যানন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘ককটেল ২’ (Cocktail 2 )। সিনেমার নাম ঘোষণার দিন থেকেই ‘ককটেল’-এর সঙ্গে ‘ককটেল ২’-এর গল্প আর স্টার কাস্টের তুলনা অব্যাহত। অ্যালির চরিত্রে অনেকেই কৃতী শ্যাননকে দীপিকার পরিপূরক মনে করছেন। কিন্তু, শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা জুটিকে ফুল মার্কস দিতে নারাজ দর্শকের একাংশ। ওপেনিং ডের পরই ভারতীয় বক্স অফিসে ধস! তবে বিশ্বব্যাপী আয়ের অঙ্ক একশো কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
স্যাকনিকের রিপোর্ট বলছে প্রথম ছ’দিনেই একশো কোটির গণ্ডি অতিক্রম করেছে শাহিদ, রশ্মিকা ও কৃতীর প্রেম, বন্ধুত্ব আর ধোঁকার ‘ককটেল।’ ১৯ থেকে ২৫ জুন অর্থাৎ ছ’দিনে ভারতে ‘ককটেল ২’-এর আয় ৬৬ কোটি। প্রথম সপ্তাহ শেষে অর্থাৎ ২৬ জুন শুক্রবার আয়ের অঙ্কে কতটা তারতম্য ঘটে সেটাই দেখার। ‘ককটেল ২’ মুক্তির প্রথম তিন দিন অর্থাৎ শুক্র, শনি ও রবিবার ঝুলিতে এসেছে ৪৭.৫ কোটি। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন, সোমবার বক্স অফিস কালেকশন গ্রাফ অনেকটাই নিম্নমুখী।
আরও পড়ুন:

চতুর্থদিনে আয়ের অঙ্ক মাত্র ৬.৭৫ কোটি টাকা। পঞ্চমদিনের কালেকশনও অপিরবর্তিত। বুধে বক্স অফিসে ধস! এদিন দেশজুড়ে ন’হাজার ৭৪৫ টি শো থেকে ‘ককটেল ২’-এর আয়ের পরিমান পাঁচ কোটি। যা প্রথম চারদিনের বক্স অফিস কালেকশনের তুলনায় ২৫.৯ শতাংশ কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশীয় মার্কেটে শাহিদ, কৃতী আর রশ্মিকা ম্যাজিকের মোট প্রাপ্তি ৬৬ কোটি।

বিশ্বব্যাপী আয়ের নিরিখে ষষ্ঠতম দিনে ছবির কালেকশন ১.২৫ কোটির সমন্বয়ে মোট আয় ২৪ কোটি। দেশ-বিদেশের যুগ্ম সংগ্রহ ১০২.৭৬ কোটি। সাল ২০১২, হোমি আদাজানিয়ার নির্দেশনায় মুক্তি পেয়েছিল সইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডিয়ানা পেন্টি অভিনীত রোম্যান্টিক কমেডি ‘ককটেল’। সিক্যুয়েলের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেছিল সিনেপ্রেমীরা।
১৮ জুন অর্থাৎ সিনেমা মুক্তির আগের দিন ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিকের রিপোর্ট মোতাবেক, ভারতে ‘ককটেল ২’-এর অগ্রিম বুকিং ২.৪৯ কোটি টাকা। ব্লকড সিটসহ এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে ৪.৬৬ কোটি টাকা। দেশজুড়ে ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। যার মধ্যে সর্বাধিক অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে।

এক হাজার ৪৯১ টি শোয়ের জন্য অগ্রিম বুকিংয়ের পরিমাণ ৬২.১৫ লক্ষ টাকা। ব্লকড সিটসহ সেই অঙ্ক ছুঁয়েছে ৯৭.২৪ লক্ষ টাকা। অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান থেকে সিনে বিশেষজ্ঞদের অনুমান, ওপেনিং ডে-তেই চার কোটির বেশি আয় হবে। কিন্তু, মুক্তির পর খেলা তো পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেল বলেই মনে হচ্ছে!
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শেয়ার বাজারে ভয়? ৫০ লাখের এফডিতে ৫ বছরেই মিলবে বিপুল রিটার্ন!
-
চার্চিলে খেলতে চাইছেন না প্রণয়রা, জামশেদপুর ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে পারেন ফুটবলাররা
-
তদন্তে ‘অসহযোগিতা’ সুমিতের, অভিষেকের আপ্তসহায়ককে হেফাজতে চেয়ে ‘সুপ্রিম’ দরবারে রাজ্য
-
বামপন্থী ও ‘আরশোলা’দের মিছিলে পড়ুয়াদের ‘না’! বিতর্কে পড়ে পিছু হটল বিজয় সরকার
-
বেঁচে আছেন ইমরান! ‘সুপ্রিম’ নির্দেশের পরই বুশরা বিবি ও বোনের সঙ্গে সাক্ষাৎ ‘কাপ্তানে’র