সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ধর্ম নিয়ে ব্যবসা করে বিলাসবহুল জীবনযাপন। তারকাদের সঙ্গে আড্ডার ভিডিও তৈরি করা। এরা কীরকম ধর্মগুরু?”, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী। নাম না করেই সদগুরুকে কটাক্ষ করলেন পরিচালক?
সম্প্রতি এক সংবাদমাধ্যমে আধুনিক ধর্মগুরুদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। প্রশ্ন ছোঁড়েন, “অক্ষয় কুমার, করিশ্মা কাপুর, কঙ্গনা রানাউতদের মতো তারকাদের সঙ্গে ধর্মগুরুদের ভিডিও শুট করার কী আছে?” পাশাপাশি আধুনিক ধর্মগুরুদের বিলাসবহুল জীবনযাপন, ব্যক্তিগত চার্টার্ড বিমান, কোটি কোটি টাকার পাঁচতারা আশ্রম নিয়েও কটাক্ষ করতে শোনা যায় বিবেক অগ্নিহোত্রীকে।
কোনও ধর্মগুরুর নামোল্লেখ করেননি ঠিকই, তবে পরিচালকের মন্তব্য শুনলে সাফ বোঝা যায় যে পরোক্ষভাবেই তিনি সদগুরুর জীবনযাপন নিয়ে খোঁচা দিয়েছেন। বিবেক অগ্নিহোত্রী বলছেন, “এই মর্ডান ধর্মগুরুদের আশ্রম দেখেছেন? পাঁচ তারা কিংবা সাত তারা হোটেলের থেকেও বেশি বিলাসবহুল। এই গুরুরা প্রাইভেট জেট ব্যবহার করেন। ভগবান বুদ্ধকে কখনও এভাবে ভাবতে পারবেন?”
[আরও পড়ুন: ফের পর্দায় দেশপ্রেমকে উসকে দেবেন রাজকুমার রাও, নেতাজির পর এবার ভগৎ সিং]
এরপরই পরিচালকের খোঁচা, ” দরকারটা কী এত্ত সেলেবদের সঙ্গে ছবি তোলার, ভিডিও করার! ১০-১৫ জন দেহরক্ষী নিয়ে চলছে। কেউ ওদের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে তো কেউ মালা পরাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি। ওদের আশ্রমের ঘরে থাকার জন্য ২০ হাজার টাকা নিচ্ছে। তারপর আবার অক্ষয় কুমার, কঙ্গনা, করিশ্মাদের সঙ্গে ভিডিও বানাচ্ছে! এটা কী ধরনের ধর্মপালন?”
View this post on Instagram
[আরও পড়ুন: পালটাচ্ছিলেন পোশাক! গ্রিনরুমে ফটোগ্রাফাররা ঢুকতেই চেঁচিয়ে উঠলেন দীপিকা, ভাইরাল ভিডিও]
সর্বশেষ খবর
-
গলায় তার পেঁচিয়ে ছাত্রীকে ধর্ষণ! গুজরাট পুলিশের এনকাউন্টার, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
-
‘তুমি তো কখনই…’, অমিতাভকে এড়িয়ে যান প্রীতি! অভিনেত্রীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিগ বি’র
-
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর
-
লাটে সরকারি নির্দেশিকা! তারস্বরে ডিজের তালে তীর্থযাত্রীদের ‘ভোলেবাবা পার করেগা’
-
আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড, তৃণমূল কর্মীর মৃত্যুতে হালিশহরে গিয়ে ‘অ্যাকশন’ শুভেন্দুর