Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Kolkata International Film Festival 2024

KIFF 2024: কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে কোন সিনেমাগুলো চমক? জানুন

শনিবার শহরের কোন প্রেক্ষাগৃহে, কী ছবি থাকছে? ঝটপট জেনে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০২৪, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৬, ২০২৪, ২০:১৯

options
link
KIFF 2024: কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে কোন সিনেমাগুলো চমক? জানুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালিরা উৎসব-অনুষ্ঠান প্রেমী। সিনেদর্শকরা সারা বছর মুখিয়ে থাকেন ফিল্মোৎসবের জন্য। এবছর সেই অপেক্ষার অবসান। বুধবার থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ। শীতের শহরে একগুচ্ছ আন্তর্জাতিক এবং আঞ্চলিক নানা ভাষার সিনেমা নিয়ে জমে উঠেছে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival 2024)। তৃতীয় দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন।

Advertisement

নন্দন ১-এ বিকেল ৪টেয় থাকছে এবারের ফিল্মোৎসবের ফোকাস কান্ট্রি ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’। চলতি বছরেই সেদেশে মুক্তি পেয়েছে এই ছবি। এরপরই পরিচালক গৌতম ঘোষের তরফে নন্দন ১-এ দারুণ উপহার অপেক্ষা করছে সিনেপ্রেমীদের জন্য। সন্ধে ৭টায় তাঁর পরিচালিত ‘পরিক্রমা’র স্পেশাল স্ক্রিনিং রয়েছে। সকাল ১১টায় নন্দন ২-তে শ্যাম বেনেগালের মাস্টারপিস ‘মন্থন’ দেখতে পারেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এই ছবি সেই কবে থেকেই সিনেপড়ুয়াদের জন্য ব্যাকরণ হিসেবে মাস্ট ওয়াচের তালিকায়। সন্ধে সাড়ে ৬টায় ডেনমার্কের ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’ রয়েছে নন্দন ২তে। দুপুর দেড়টায় শিশিরমঞ্চে ‘ব্লাইন্ড স্পট’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
‘পরিক্রমা’র শুটের ফাঁকে গৌতম ঘোষ

ফিল্মোৎসবের তৃতীয় দিনে রবীন্দ্র সদনে রয়েছে একগুচ্ছ সিনেমা। সকাল ১১টায় পরিচালক সৌম্যদীপ ঘোষচৌধুরীর ‘নো মাস নো দিন এবং অন্তহীন’। বিকেল ৪টেয় দেখতে পারেন সন্দীপ দের ‘জগন’। আবার এদিনের অন্যতম চমক রয়েছে রবীন্দ্র সদনেই। সন্ধে সাড়ে ৬টায় পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘এই রাত তোমার আমার’। যে সিনেমার মূল চমক অঞ্জন দত্ত, অপর্ণা সেন জুটি। অন্যদিকে নজরুল তীর্থে রয়েছে বাংলা প্যানোরমা ‘ভানু’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.