Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Dev

দিল্লি থেকে ফিরেই ‘দেশু ৭’-এর সেটে দেব, সাদা-কালো ছবিতে মনের কোন কথা বললেন মেগাস্টার?

মাইক হাতে পরিচালকের ভূমিকায় দেব। সাদা কালো আবহে ছবি পোস্ট করে 'দেশু ৭'-এর সেট থেকে দেব লিখছেন...।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১২:১৫

options
link
দিল্লি থেকে ফিরেই ‘দেশু ৭’-এর সেটে দেব, সাদা-কালো ছবিতে মনের কোন কথা বললেন মেগাস্টার? zoom
'দেশু ৭'-এর সেটে ফিরে কী বার্তা দেবের?

‘বন্যেরা বনে সুন্দর শিল্পীরা শিল্পে’, ঠিক এভাবেই ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপের গ্রেপ্তারি উদযাপন করেছিলেন দেব (Dev)। শিল্পীদের কখনও দমিয়ে রাখা যায় না বা আগামীতে যাবে না, সমাজমাধ্যমের পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। অভিনেতা হিসেবে দর্শকের বিনোদনে যেমন কোনও ত্রুটি রাখেন না, ঠিক তেমনই রাজনীতির ময়দানেও নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন দেব। সোমবার দিল্লিতে এনডিএ-এর মিটিং শেষে শহরে ফিরেই পৌঁছে যান ‘দেশু ৭’ (DeSu 7)-এর সেটে।

কাজে যোগ দিয়ে খোশ মেজাজে লেন্সবন্দি পর্দার ‘রঘু’। মাইক হাতে পরিচালকের ভূমিকায় দেব। সাদা কালো আবহে ছবি পোস্ট করে দেব লিখছেন, ‘আমার জায়গায় আমি ফিরে এসেছি।’ সত্যিই তো শিল্পীরা শিল্পকর্মেই মানানসই। প্রথমবার দেবের নির্দেশনায় কাজ করছেন শুভশ্রী, অনির্বাণের মতো ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত তারকারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Actor Dev resumes shooting for DeSu 7 ahead of his directorial debut
দেব-শুভশ্রী

শুধু পর্দাতেই নয় বাস্তবেও ‘চ্যালেঞ্জ’ নিতে সদা প্রস্তুত মেগাস্টার দেব, তা বললে অত্যুক্তি হবে না। স্বরূপের সিন্ডিকেট রাজকে চ্যালেঞ্জ করেই বিজেপি সমর্থক সেলেবদের সঙ্গে কাজ করেছেন ‘রাজার রাজা’ দেব। ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে দেবের লড়াকু মেজাজ দেবের ইমেজকে এক অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে তা বলার অপেক্ষাই রাখে না। ‘দেশু ৭’-এর মতো প্রজেক্টের কাজ সামলেও রাজনীতিক হিসেবে দায়িত্ব পালনে দিল্লি উড়ে গিয়েছেন।

Dev on the set of DeSu 7 after returning from the NDA meeting in Delhi
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই এনডিএ-তে দেব?

বিমানবন্দরে হাসিমুখে সাংবাদিকদের সঙ্গে ভাববিনিময় করলেও, বৈঠক নিয়ে মুখে কুলুপ। দেবের দিল্লি যাত্রা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিকমহলে শুরু নতুন জল্পনা। তৃণমূল ছেড়ে এবার তিনি শরিক হতে চান এনডিএ জোটের। বলা ভালো, বকলমে বিজেপিতে শামিল হওয়া। তবে আপাতত দেব যে ‘দেশু ৭’-এ নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে ফেলেছেন তা বলাই বাহুল্য।

গত ১ জুন, ২০২৬ পরিচালক হিসেবে নতুন পথচলা শুরু হয়েছে দেবের। তার আগে রবিবাসরীয় দুপুরে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে শুভ মহরতের অনুষ্ঠান। প্রত্যেকের পরনে ধবধবে সাদা পোশাক, ক্ল্যাপস্টিক হাতে হাসি মুখে লেন্সবন্দি ছবির কলাকুশলীরা। প্রযোজক হিসেবে সফল দেব পরিচালক হিসেবেও সাফল্য অর্জন করবেন বলেই আশাবাদী ভক্তরা।

Dev at the DeSu 7 film set as he prepares for his first movie as director
দেব-শুভশ্রী জুটির আসন্ন ‘হাইভোলটেজ’ মুভি ‘দেশু ৭’

বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আরও একবার দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা ছবি ঘোষণার পর অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদেই ইঙ্গিত মিলেছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.