Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Rajkumar Hirani

‘ডাঙ্কি’ হিট হতেই নতুন ছবির ঘোষণা রাজকুমার হিরানির! কার সঙ্গে ফের জুটি বাঁধছেন পরিচালক?

ছবির গল্পও ফাঁস করলেন হিরানি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ১৫:৫৬

options
link
‘ডাঙ্কি’ হিট হতেই নতুন ছবির ঘোষণা রাজকুমার হিরানির! কার সঙ্গে ফের জুটি বাঁধছেন পরিচালক? zoom
পরিচালক রাজকুমার হিরানি। ফাইল চিত্র
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ বছর পর ছবি তৈরি করলেন পরিচালক রাজকুমার হিরানি। ‘ডাঙ্কি’ ছবির জন্য বেছে নিলেন শাহরুখকে। বক্স অফিসে ছবি হিট। তবে ‘ডাঙ্কি’, শাহরুখকে ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির মতো ব্যবসা দিতে না পারলেও, সিনেমহলে ‘ডাঙ্কি’ কিন্তু বেশ প্রশংসা পেয়েছে। আর এই প্রশংসাকে সঙ্গে নিয়েই এবার নতুন ছবির পরিকল্পনা করে ফেললেন রাজকুমার হিরানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি বলেন, ”সঞ্জু ছবিতে রণবীরকে নিয়ে কাজ করেছি। দারুণ অভিজ্ঞতা। রণবীর অসাধরণ অভিনেতা। আমার পরের ছবি হয়তো রণবীরকে নিয়েই করব। গল্প লেখা হয়েছে। রণবীরও সেটা জানেন। চিত্রনাট্যটাই ফাইনাল করেই মাঠে নামব। তবে এর মধ্য়ে যদি অন্যকোনও গল্প মাথায় আসে, তাহলে সেটাও করতে পারি। রণবীরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। দেখা যাক। কবে শুরু হয় সব।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ‘ডাঙ্কি’র ব্যবসা এবং শাহরুখকে নিয়েও মুখ খুলেছেন রাজকুমার হিরানি। হিরানি সোশাল মিডিয়ায় স্পষ্টই লিখলেন, ”শাহরুখ খুবই সাহসী অভিনেতা। শাহরুখ জানে, কোন ছবি দর্শকরা দেখবে, কোনটা দেখবে না। নিজের বক্স অফিসের রেকর্ড নিয়ে যথেষ্ট ওয়াকিবহল শাহরুখ। তবে শাহরুখ সব সময় ব্যবসার কথা ভেবে ছবি করেন না। বরং ‘ডাঙ্কি’ করেছেন সমাজের প্রতি তাঁর দায়িত্ববোধ থেকে। মানুষ যে এই ছবিকে পছন্দ করছেন এবং শাহরুখকে পছন্দ করেছেন, তার জন্য ধন্যবাদ।”

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এ খুলল কপাল, এবার ববি দেওলের ‘আব্রার’কে নিয়ে নতুন ছবি সন্দীপ রেড্ডি ভাঙ্গার!]

‘পাঠান’, ‘জওয়ান’- এর মতো বক্স অফিসে ‘ডাঙ্কি’ (Dunki) বিজয়রথ ছোটাতে না পারলেও বড়দিনের সপ্তাহান্তে খেলা ঘুরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু তবুও সাত দিনে ৩০০ কোটির ক্লাব অধরাই রয়ে গেল বাদশার। বক্স অফিস রিপোর্ট বলছে, ছয় দিনে গোটা বিশ্বে সবমিলিয়ে টেনেহিঁচড়ে ২৮৩ কোটি টাকা এসেছে ‘ডাঙ্কি’র ক্যাশবাক্সে (Dunki Box Office)। আশা করা হচ্ছে, সপ্তম কিংবা অষ্টম দিনে ৩০০ কোটির গণ্ডি পেরতে পারবে এই ছবি। তবে ‘ডাঙ্কি’র ব্যবসায় ভাঁটা পড়লেও ২০২৩ সালের সিনেবাজারে শাহরুখের বৃহস্পতি কিন্তু তুঙ্গে!

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.