Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
OTT

বিশ্বকাপের মরশুমেও ভরপুর বিনোদন, ওটিটিতে মুক্তি পেল কোন কোন সিরিজ ও সিনেমা?

জুনের দ্বিতীয় সপ্তাহে দর্শককে বিনোদন দিতে থাকছে একগুচ্ছ সিরিজ, দোসর সিনেমাও। এক নজরে দেখে নিন সিরিজ ও সিনেমার সেই তালিকা। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ০৯:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৬, ০৯:২২

options
link
বিশ্বকাপের মরশুমেও ভরপুর বিনোদন, ওটিটিতে মুক্তি পেল কোন কোন সিরিজ ও সিনেমা? zoom
জুনের দ্বিতীয় সপ্তাহে ওটিটিতে থাকছে কোন কোন চমক?

বড় পর্দার পাশাপাশি বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তাও পাল্লা দিয়ে বাড়ছে। কোভিড পরিস্থিতির সময়ই ডিজিটাল দুনিয়ার প্রতি বাড়তি আকর্ষণ তৈরি হয়েছে দর্শকের। গৃহবন্দি দশায় বিনোদনের রসদ বলতে তো টেলিভিশন আর মোবাইল। মুঠোফোনেই দিনভর চলত ‘বিনোদনের হান্ড্রেড পার্সেন্ট ডোজ’। সিনেমার সঙ্গে ধীরে ধীরে সিরিজের চাহিদাও বাড়তে থাকে। প্রথম পর্বের পর পরবর্তী পর্বগুলো দেখতে অত্যুৎসাহী হয়ে থাকে দর্শক। কাজের ব্যস্ত সময়ের ফাঁকেই সিনেমা-সিরিজপ্রেমীরা চোখ রাখে মোবাইলে। জুনের দ্বিতীয় সপ্তাহে দর্শককে বিনোদন দিতে থাকছে একগুচ্ছ সিরিজ, দোসর সিনেমাও। এক নজরে দেখে নিন সিরিজ ও সিনেমার সেই তালিকা। 

একদিকে ফুটবল বিশ্বকার তো অন্যদিকে মনোরঞ্জনের একগুচ্ছ রসদে ভরপুর ওটিটি প্ল্যাটফর্ম। চলতি সপ্তাহে ‘হইচই’ প্ল্যাটফর্মের অন্যতম আকর্ষণ মিমি চক্রবর্তী অভিনীত সিরিজ ‘কুইনস’। ‘ডাইনি’র পর আরও একবার নির্ঝর মিত্রর পরিচালনায় অভিনয় করেছেন টলি ক্যুইন মিমি চক্রবর্তী। মূলত প্রতিশোধ এবং নারীর ক্ষমতায়নের গল্পই প্রতিফলিত হবে এই সিরিজে। দুষ্কৃতী হামলায় পরিবারের পুরুষ সদস্যরা খুন হয়ে যায়। এরপর মীরার (মিমি) নেতৃত্বে সাবিত্রী, ঝুমা ও পলি কী করবে সেই প্রেক্ষিতেই এগবে সিরিজের কাহিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

১২ জুন শুক্রবার থেকে বাংলা জি ফাইভে শুরু হচ্ছে ‘তারকাটা’ সিরিজেরও স্ট্রিমিং। বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনায় প্রথম সিরিজে প্রিয়াঙ্কা সরকার, মায়া চ্যাংয়ের মতো তারকাদের অন স্ক্রিন কেমেসট্রি দেখতে মুখিয়ে ছিল সিরিজপ্রেমীরা তা বলাই বাহুল্য। রাহুলের মৃত্যুর পর প্রিয়াঙ্কার প্রথম কাজ ঘিরেও বাংলার দর্শকের একটা আবেগ জড়িয়ে রয়েছে তা বললে অত্যুক্তি হবে না।

‘তারকাটা’

বাংলার পাশাপাশি চলতি সপ্তাহে হিন্দি সিরিজ বা শোয়ের দর্শকের জন্যও রয়েছে বিশেষ চমক। জি ফাইভ হিন্দিতে শিল্পা শেট্টির সঞ্চালনায় আসছে গেম শো ‘মা হ্যায় না’। প্রাইম ভিডিও-তে আসছে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত থ্রিলার ‘রাখ’। অভিনয় করেছেন আলি ফজল, আমির বশির, সোনালি বেন্দ্রে। নেটফ্লিক্সে ১২ জুন দেখে সম্প্রচারিত হচ্ছে প্রিয়দর্শন পরিচালিত ও অক্ষয় কুমার অভিনীত বহুল চর্চিত ছবি ‘ভূত বাংলা’। এছাড়াও এখানে দেখা যাবে ‘পলিগ্যামিস্ট’।

সু ন্যাথির উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিরিজের কাহিনি। গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইনফ্লুয়েন্সার। নেটফ্লিক্সের আরও দুটি আকর্ষণ ‘সুইট ম্যাগনোলিয়াস’ এবং ‘মেটারনাল ইন্সটিংক্ট’। এখানেই মুক্তি পাচ্ছে ‘মাইকেল’। প্ল্যাটফর্ম এইটে ১৭জুন আসবে ‘স্বর্গরথ সরগরম’ মুখ্য ভূমিকায় লোকনাথ দে, সত্যম ভট্টাচার্য, পুষণ দাশগুপ্ত, আরশিয়া প্রমুখ। পরিচালনায় অরিজিৎ টোটন চক্রবর্তী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.