Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

মুসলিম ভাবাবেগে আঘাত প্রিয়ার গানে, অভিযোগ দায়ের যুবকের

কী নিয়ে বিতর্ক? দেখুন প্রিয়ার বুলেট চুম্বনের ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১১:০৪

options
link
মুসলিম ভাবাবেগে আঘাত প্রিয়ার গানে, অভিযোগ দায়ের যুবকের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর কটাক্ষে ঘায়েল যুবককুল। তাঁর বুলেট চুম্বন সোজা গিয়ে বিঁধেছে তরুণের হৃদয়ে। নেটদুনিয়ার সেনশেশন প্রিয়া প্রকাশ যেন অঘোষিত জাতীয় ক্রাশ। কিন্তু এবার তিনিই পড়লেন বিপাকে। তাঁর গান মুসলিম ভাবাবেগে আঘাত করেছে দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন হায়দরাবাদের এক যুবক ও তাঁর বন্ধুরা।

প্রিয়াকে প্রেমে মজালেন কে এই তরুণ? জানেন এর পরিচয়? ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রিয়া প্রকাশ ভেরিয়ার। কদিন আগেও এই তণ্বীর নাম কেউ জানতেন না। কিন্তু এখন তিনি ইন্টারনেট সেনশেসন। একদিনে ৬ লক্ষের বেশি ফলোয়ার বেড়েছে ইনস্টাগ্রামে। গোটা বিশ্বে এই রেকর্ড ছোঁয়ার নিরিখে তিনি তৃতীয় সেলিব্রিটি। রাতারাতি খ্যাতি পেয়েছেন। সারা দেশের যুবকরা তাঁকে প্রায় হৃদয়ের মণিকোঠায় তুলে রেখেছে। কিন্তু ব্যতিক্রম হায়দরাবাদের যুবক মহম্মদ আবদুল মুকিদ খান ও তাঁর বন্ধুরা। তাঁদের দাবি, প্রিয়ার যে গান নিয়ে এত হইচই, সেখানে আঘাত করা হয়েছে মুসলিমদের। এই অভিযোগ জানিয়ে তিনি পুলিশের দ্বারস্থও হয়েছেন। কী জানাচ্ছেন ওই যুবক? সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে ওই যুবক বলেছেন, “আমি ইউটিউবে ভিডিওটি দেখেছি। দেখে ভালও লেগেছে। ডাউনলোড করে রেখেছি। বারবার দেখার পর গানের কথাগুলো বোঝার চেষ্টা করি। কিন্তু যেহেতু মালয়ালামে তাই বুঝতে পারিনি। তখন গুগল করি। শেষমেশ অনুবাদ করে তবে গানের কথা স্পষ্ট হয়। তখনই বুঝতে পারি এট গানে ‘প্রফেট’ মহম্মদের অবমাননা করা হয়েছে। গানের কথা মুসলিমদের ভাবাবেগে আঘাত করছে।” এই অভিযোগেই তিনি হায়দরাবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন। গানের কম্পোজারদের বিরুদ্ধেই তাঁর এই অভিযোগ।

[  যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া ]

বিতর্কের আগেই অবশ্য মুক্তি পেয়েছে প্রিয়ার নতুন ভিডিও। প্রথম ভিডিওতে প্রেমিকের উদ্দেশ্যে চোখ মেরেই নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন। আর এবার চুম্বন কিংবা বুলেট বিঁধিয়ে দিয়েছেন তাঁর অনস্ক্রিন প্রেমিকের বুকে। আসলে যা ঘায়েল করেছে তাবত পুরুষকুলকে। যথারীতি এ ভিডিও নিয়েও শুরু হয়েছে তুমুল আলোড়ন। ভ্যালেন্টাইনস ডে-তে তে প্রিয়ায় যে সেনসেশন তা বলার অপেক্ষা রাখে না। তবে তার মধ্যে খানিকটা বিপাকেও পড়লেন। এখনও ছবির কলাকুশলীদের তরফে এর কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

দেখুন ভিডিও:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.