সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ‘আইফা’-র ১৭তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রকাশ্যে জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন- সলমন খানের চেয়ে রণবীর সিং অনেক বড় অভিনেতা!
এবার সেই মন্তব্যেরই মাশুল গুনতে হচ্ছে রণবীরকে। সলমনের সরাসরি হস্তক্ষেপে আটকে গেল তাঁর নতুন ছবির ট্রেলার মুক্তি পাওয়া!
প্রথমে ঠিক ছিল, সলমনের ‘সুলতান’ দেখানোর আগে বা বিরতির সময়ে রণবীরের আগামী ছবি ‘বেফিকর‘-এর ট্রেলার দেখানো হবে। দুটোই যশ রাজ ফিল্মস-এর ছবি, অতএব, কোনও দিক থেকেই কোনও সমস্যা ছিল না!
কিন্তু, সমস্যাটা তৈরি করলেন সলমন নিজে। কানাঘুষোয় খবর, দীপিকার এই মন্তব্যের পরেই রণবীরকে না কি দেখে নেবেন বলে ঠিক করেছেন সলমন! তারই প্রথম ধাপ হিসেবে তিনি আপত্তি জানালেন নিজের ছবি চলাকালীন রণবীরের ছবির ট্রেলার দেখানো নিয়ে।
সলমন আর রণবীরের এই ঝামেলায় যদিও লাভটা হল অক্ষয় কুমারের! ঠিক হয়েছে, ‘সুলতান’ চলাকালীন রুপোলি পর্দায় অক্ষয় কুমারের নতুন ছবি ‘রুস্তম’-এর ট্রেলার দেখানো হবে!
এবার কি তাহলে প্রকাশ্যেই শুরু হয়ে গেল ইগো-র লড়াই?
সর্বশেষ খবর
-
অনীত থাপার ইস্তফার পর বড় সিদ্ধান্ত! মুখ্যমন্ত্রীর সফরের আগেই প্রশাসক নিয়োগ জিটিএতে
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী