সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিনের অনেক ঝামেলা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়ে এখনও বিভিন্ন হলে হইহই করে চলছে ‘পদ্মাবত’। এদিকে আবার সামনেই মুক্তি পাওয়ার কথা ইরফান খানের ‘ব্ল্যাকমেল’। আর এইসবের মাঝেই শুরু হতে চলেছিল বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবির শুটিং। কিন্তু সব কিছু আটকে গেল দীপিকা এবং ইরফানের অসুস্থতার জন্য।
‘পদ্মাবত’ যেহেতু বিভিন্ন হলে রমরমিয়ে চলছে, তাই সেই ছবির সাফল্যে নানা জায়গায় পার্টি বা অনুষ্ঠানে যোগদান করতে যেতে হচ্ছিল দীপিকাকে। কিন্তু গত কয়েকদিন হল পিঠে ব্যথা তাঁকে ভীষণরকম কাবু করে ফেলেছে। ডাক্তার তাঁকে বলেছেন, কোনওরকমের ভারী কাজ এইমুহূর্তে তিনি করতে পারবেন না। আর সব থেকে বড় কথা বেশি ছুটোছুটি করাও এখন ক’দিন তাঁর বারণ।
[টুইটারে কংগ্রেস নেতাদের ফলো করছেন অমিতাভ, রাজনৈতিক মহলে নয়া জল্পনা]
অন্যদিকে সামনেই মুক্তি পাওয়ার কথা ইরফান খানের পরবর্তী ছবি ‘ব্ল্যাকমেল’। আর সেই ছবির প্রচারে তাঁকে ঘুরতে হচ্ছিল দেশের এক জায়গা থেকে অন্য জায়গা। কিন্তু হঠাৎ করে সব ছেড়েছুড়ে তিনি বাড়িতে বসে পড়েছেন। কারণ তাঁর জন্ডিস হয়েছে। আর ডাক্তার বলেছেন, এইমুহূর্তে তাঁকে বাড়িতে বিশ্রাম নিতেই হবে। বাইরে বেরনো বা বাইরের জল খাওয়া তাঁর জন্য ভীষণরকম ক্ষতিকর।
আর এর জেরে পিছিয়ে গেল বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবির শুটিং। কয়েকদিন আগেই ছবির লুক টেস্ট করেছিলেন পরিচালক এবং সেখান থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল তাঁর পরবর্তী ছবিতে অভিনয় করবেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। কিন্তু তাঁদের এই আকস্মিক অসুস্থতা ভেস্তে দিল সব কিছু। তবে কিছুদিন বাদে শুটিং শুরু হলেও পরিচালক যে এই দুই অভিনেতাকে ছাড়া কাজ করবেন না সেটা তিনি পরিষ্কার জানিয়ে দিলেন নিজের ফেসবুক পেজে। তিনি আরও জানালেন, দীপিকা নাকি ‘পদ্মাবত’-এর সময় থেকেই অসুস্থ ছিলেন। এবার সেই অসুস্থতা বেড়ে প্রবল আকার ধারণ করেছে। সেইজন্যই কয়েকটা দিনের শুটিং বিরতি নিতে হচ্ছে তাঁকে। তিনি আরও জানিয়েছেন, যদিও তিনি সিনেমার নামকরণ নিয়ে এখনও কিছু ভাবেননি। কিন্তু সিনেমার মূল বিষয়বস্তু হল, রহিমা খান বা স্বপ্না দিদির জীবনীকে কেন্দ্র করে। এই ছবিতে ওই চরিত্রে অভিনয় করবেন দীপিকা।
[দেবের ‘কবির’-এ মুগ্ধ প্রযোজক মহেন্দ্র সোনি, টুইটে জানালেন প্রতিক্রিয়া]
সর্বশেষ খবর
-
পদ্মায় নৌকাডুবি, স্রোতের টানে সীমান্ত পেরিয়ে ভারতে ১১ বাংলাদেশি! বিএসএফের নজর পড়তেই…
-
পুলিশ সহযোগিতা করছে না! নালিশ নিয়ে সপরিবারে বিজেপি অফিসে তারক সিং
-
ফের মন্দারমণির রিসর্টে মধুচক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে উদ্ধার ৮ তরুণী, ধৃত ৩
-
যৌবনের ভুল সিদ্ধান্তে আক্ষেপ, ‘সিঙ্গল মাদার’ না হওয়ার পরামর্শ নীনা গুপ্তার
-
মাঝ আকাশে ইঞ্জিন বিকল! জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কপালজোরে রক্ষা