সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নিজেই টলিপাড়ার চ্যাম্প৷ চাঁদের পাহাড় অভিযান হোক কিংবা জুলফিকরের দোস্ত হওয়া, লে ছক্কা হাঁকানো তাঁর সহজাত৷ সেই চ্যাম্পিয়নের ঘরেই কি না নতুন চ্যাম্পিয়নের আগমন! আর তাকে নিয়ে উচ্ছ্বসিত নায়ক নিজেই৷
ইন্ডাস্ট্রিতে নায়কের আসন ধরে রাখা অবশ্য চাট্টিখানি কথা নয়৷ টলিপাড়ার পথও তো কম চড়াই-উতরাই নয়৷ প্রতি মুহূর্তে আছে টক্কর৷ তবু সে সব সত্ত্বেও তিনি অপ্রতিরোধ্য৷ ‘দেব আই লাভ ইউ’- তাঁকে নিয়ে তৈরি ছবিই প্রমাণ করে দেয় জনপ্রিয়তার কোন শীর্ষে তাঁর অবস্থান৷ অভিনেতা হিসেবে সব সমালোচনাও পাশ কাটিয়েছেন৷ জুলফিকরে প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেলে তিনিও কম যান না৷ যত দিন গড়াচ্ছে দেব যেন বুঝিয়ে দিচ্ছেন টলিপাড়ায় অভিনেতা থেকে নায়ক অনেকে আছেন, থাকবেনও, তবে চ্যাম্প সকলে নয়৷ সেই দেবের পরিবারেই কিনা আর এক চ্যাম্পিয়নের আগমন!
হ্যাঁ, সম্প্রতি সে চ্যাম্পিয়নের কথা নিজেই জানালেন দেব৷ সেটি হল তার আদরের পোষ্য৷ এর কথা বেশ কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন৷ তবে এবার তার সম্পর্কে এল নয়া খবর৷ জীবনের প্রথম ডগ শোয়ে অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে দেবের পোষ্য৷ আর পোষ্যের এই সাফল্যেও নিজের ছবির প্রমোশনের সুযোগ ছাড়লেন না৷ বললেন, “এই পরিবারে আরও এক চ্যাম্পের দেখা মিলল৷”
Another #CHAAMP in the family!
Lucky won 5 awards at his very first dog show! Proud of you my boy! pic.twitter.com/JjZNKTItU2— Dèv (@idevadhikari) December 4, 2016
সর্বশেষ খবর
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!
-
সবচেয়ে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী! ১০ জুন নেহরুর রেকর্ড ভেঙে নতুন নজির গড়বেন মোদি
-
নদিয়ায় ‘পুরুষ অন্নপূর্ণা’র খোঁজ, গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকল টাকা