সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুদের সঙ্গে গোমাংস খাচ্ছিলেন অভিনেত্রী কাজল৷ এমন একটি ভিডিওই ঘুরে বেড়াচ্ছিল নেটদুনিয়ায়৷ এবার তা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী৷ জানালেন, তিনি গোমাংস খাননি৷
[হিন্দু বোনের জন্য চিতা সাজালেন মুসলিম ‘ধর্মভাই’]
যে ভিডিও ছড়িয়েছিল সেটি ছিল একটি সেলফি ভিডিও৷ বন্ধুদের সঙ্গে আড্ডা ও খানাপিনার মুহূর্ত নিজেই ক্যামেরাবন্দি করেছিলেন অভিনেত্রী৷ পোস্টও করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ প্রচারিত হচ্ছিল যে, খাবার টেবিলে ছিল গোমাংসও৷
এ নিয়েই সমালোচনা ও রসিকতার মুখে পড়তে হয় কাজলকে৷ নেটদুনিয়ায় ভাইরাল হয় সে ভিডিও৷ চাপের মুখে পড়ে আগেই ভিডিওটি ডিলিট করেছিলেন, এবার তার পাল্টা জবাবও দিলেন কাজল৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গোমাংস তিনি খাননি৷ লাঞ্চে গোমাংস ছিল বলে যা প্রচারিত হয়েছে তা আসলে একটি ভুল ধারণা৷ অভিনেত্রীর বক্তব্য, ভিডিওয় যে মাংস দেখা গিয়েছিল তা আসলে মহিষের৷ এবং এই মাংস খাওয়া আইনত স্বীকৃত৷ ফলে তাতে দোষের কিছু নেই৷ কিন্তু কেন গোমাংস খাননি বলে সাফাই দিতে হল? কাজলের জবাব, এর সঙ্গে অনেকের ধর্মীয় ভাবাবেগ জড়িয়ে আছে৷ বিষয়টি যেহেতু স্পর্শকাতর তাই অনেকে এ দৃশ্য দেখে আহত হতে পারেন৷ কিন্তু সেরকম কোনও উদ্দেশ্য তাঁর ছিল না৷ তাই তিনি তাঁর অবস্থান পরিষ্কার করে দিলেন৷
— Kajol (@KajolAtUN) May 1, 2017
দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই নিষিদ্ধ হয়েছে গোমাংস৷ গোমাংস খাওয়া নিয়ে নানা রাজনৈতিক চাপানউতোরও চলছে৷ সব মিলিয়ে যা পরিস্থিতি, তাতে এর জেরে কোনও অপ্রীতিকর অবস্থায় যে পড়তে চান না, তা অভিনেত্রীর বক্তব্যেই স্পষ্ট৷
[এবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অনুষ্কা]
সর্বশেষ খবর
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান
-
গঙ্গার গ্রাসে গোটা ভূতনি, বন্যা পরিস্থিতি চাক্ষুস করে আঁতকে উঠলেন আধিকারিকরা
-
৯১ বছরেও তরতাজা তরুণী! অবিশ্বাস্য ভল্টের ভিডিও ভাইরাল হতেই শিরোনামে মার্কিন বৃদ্ধা