Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Govinda

‘স্ত্রীকে খুনি বলা মেরুদণ্ডহীন পুরুষের সবথেকে নিম্নরুচির পরিচয়’, গোবিন্দাকে আক্রমণ কোন নায়িকার?

সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে গোবিন্দাকে চরম আক্রমণ শানালেন কোন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ২১:০৯

options
link
‘স্ত্রীকে খুনি বলা মেরুদণ্ডহীন পুরুষের সবথেকে নিম্নরুচির পরিচয়’, গোবিন্দাকে আক্রমণ কোন নায়িকার? zoom
সুনীতার ঢাল হয়ে গোবিন্দাকে চরম আক্রমণ শানালেন অভিনেত্রী।
Advertisement

চর্চিত প্রেমিকা কোমলরানি স্বর্ণকারের সঙ্গে লালবাগচা রাজার দর্শনে গিয়ে নতুন জল্পনা উসকে দিয়েছেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’। ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতা আহুজা থাকা সত্ত্বেও নাকি হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রীকে মন দিয়েছেন গোবিন্দা! আর এহেন গুঞ্জন চাউড় হতেই বিতর্কে বিদ্ধ অভিনেতা। উঠতে-বসতে খোঁটা শুনতে হচ্ছে। এমন আবহেই সুনীতার ঢাল হয়ে গোবিন্দাকে চরম আক্রমণ শানালেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার।

“সুনিতাজি আপনাকে তাঁর সর্বস্ব দিয়েছেন। আপনার প্রতি বিশ্বস্তও ছিলেন। আপনার সন্তানদের বড় করতে গিয়ে নিজের কেরিয়ার গড়েননি। একজন নারী এর চেয়ে বেশি আর কী করতে পারেন?…” 

Komal Rani's Sindoor Look Sparks Buzz, Govinda's wife Ssunita reacts
কোমলরানির সঙ্গে গণপতি দর্শনে গোবিন্দা। 

সম্প্রতি কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সকলকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছিলেন সুনীতা। সেই কাতর অনুরোধেই চোখ ভিজেছে বলিপাড়ার আরেক নায়িকা দিব্যার। সোশাল মিডিয়ায় এক পেল্লাই সাইজের পোস্টে ‘বহুগামিতা’ নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। দিব্যার মন্তব্য, “মাঝেমধ্যেই এমন সব ঘটনা ঘটতে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না, তাই নিজস্ব মতামত তুলে ধরলাম। একটা সময়ে আমাদের সমাজে বহুবিবাহ প্রথা প্রচলিত ছিল, তখন নারীরা পুরুষদের কাছে ছিলেন শুধুই দাসীর মতোই। তবে সময়ের সঙ্গে আমাদের পূর্বসূরি নারীরা মেয়েদের স্বাবলম্বী ও শিক্ষিত করে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। যাতে নারীরা আর পিছিয়ে না থাকেন। তাঁরা নিজেদের পরিচয় তৈরি করেছেন, নিজেদের সাফল্য অর্জন করেছেন এবং নিজের পায়ে দাঁড়িয়েছেন। এটা ছিল এক বিপ্লব, যা আমাদের সমাজকে বহুবিবাহ থেকে একবিবাহের দিকে নিয়ে গিয়েছিল। এহেন পরিবর্তনের নেপথ্যে ছিল সমাজের বিভিন্ন স্তরের নারীদের অবদান। কিন্তু সম্প্রতি সোশাল মিডিয়ায় যা ঘটছে, তা আমাকে প্রশ্ন তুলতে বাধ্য করছে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দিব্যা খোসলা কুমার

এরপর গোবিন্দাকে স্ত্রী সুনীতার আত্মত্যাগের কথা মনে করিয়ে দিব্যার মন্তব্য, “সুনিতাজি আপনাকে তাঁর সর্বস্ব দিয়েছেন। আপনার প্রতি বিশ্বস্তও ছিলেন। আপনার সন্তানদের বড় করতে গিয়ে নিজের কেরিয়ার গড়েননি। একজন নারী এর চেয়ে বেশি আর কী করতে পারেন? আপনার সাফল্যের নেপথ্যে ছিলেন তিনিই। বাইরে আপনি সফল হয়েছেন ঠিকই, কিন্তু সেই সাফল্যের কৃতিত্ব কেবল আপনার একার নয়। ঘরের দায়িত্ব তো আপনাকে কোনওদিন সামলাতে হয়নি!” তাঁর সংযোজন, “আজ একজন নারী গোটা সমাজের সামনে দাঁড়িয়ে সাহায্যের জন্য আকুতি-মিনতি করছেন, অথচ আমরা সবাই চুপ। ব্যক্তিগত বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে চায় না ঠিকই, কিন্তু প্রায়ই গোবিন্দাজি-কে তাঁর প্রেমিকার সঙ্গে দেখা যাচ্ছে কেন? এসব দেখা আমার কাছে অত্যন্ত আপত্তিকর। বিশেষ করে এমন একসময়ে যখন নানা অছিলায় বহুবিবাহ প্রথাকে হয় তোল্লাই দেওয়া হচ্ছে, নয়তো আড়াল করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কী বার্তা দিচ্ছি? সমাজ হিসেবে কি আমরা আবার বহুবিবাহের দিকে ফিরে যাব?” দিব্যা খোসলা কুমারের এহেন পোস্ট রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে মায়ানগরীর সেলেব পাড়ায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.