Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬

সমুদ্র সৈকতে ফ্যানদের নজর কাড়লেন ‘ফিট’ এলিজাবেথ

বিকিনি পরিহিত হলিউড অভিনেত্রীর এই ছবিগুলো দেখে বয়স আন্দাজ করতে পারেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১৪:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০১৭, ১৪:৩১

options
link
সমুদ্র সৈকতে ফ্যানদের নজর কাড়লেন ‘ফিট’ এলিজাবেথ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি দেখে এই হলিউড অভিনেত্রীর বয়স আন্দাজ করতে পারেন? খুব ভেবে চিন্তে হয়তো বলবেন, উমম… ২৬ বা ২৮৷ খুব বেশি হলে ৩০৷ তাই তো? ভুল আন্দাজ করাটাই স্বাভাবিক৷ কারণ এলিজাবেথ হারলে যেভাবে নিজের শরীরকে ফিট রেখেছেন, তা সত্যিই ভাবনার অতীত৷ আর তাই তো ৫১ বছর বয়সেও তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়৷

liz1

Advertisement

সম্প্রতি ছেলে ড্যামিয়ানকে নিয়ে ভারতে ছুটি কাটাতে এসেছেন হলিউড তারকা৷ আর এ দেশে ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছেন সমুদ্রকে৷ শান্ত স্নিগ্ধ সৈকতের সৌন্দর্য অবশ্য একা উপভোগ করলেন না, তাঁর প্রতিটি ভাল লাগার মুহূর্ত ভক্তদের সঙ্গেও ভাগ করে নিলেন৷ কীভাবে? বর্তমানে ফ্যানদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সেরা মাধ্যম তো সোশ্যাল মিডিয়া৷ সেখানেই নিজের বেশ কিছু ছবি পোস্ট করলেন এলিজাবেথ৷ মডেল তথা অভিনেত্রীর বিকিনি পরা ছবি নজর কেড়েছে নেটিজেনদের৷ কীভাবে তিনি ৫০ পেরিয়েও নিজেকে এভাবে ধরে রেখেছেন, তা ভেবে বিস্মিত তাঁর ভক্তকূল৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

nintchdbpict000297839573

মাথার উপর সূর্যের তেজ তো রয়েইছে, সেই সঙ্গে সৈকতের উষ্ণতা যেন আরও বেড়ে গিয়েছিল হট অ্যান্ড সিজলিং এলিজাবেথের উপস্থিতিতে৷ ছেলের জন্মদিন উপলক্ষ্যেই মূলত ঘুরতে এসেছেন তিনি৷ ৪ এপ্রিল ১৫ বছরে পা দিয়েছে ড্যামিয়ান৷ ইনস্টাগ্রামে ড্যামিয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মা এলিজাবেথ৷ লিখেছেন, “আমার জীবন তুমি খুশিতে ভরিয়ে দিয়েছ৷ বিশ্বের সেরা ছেলেকে আমার অনেক ভালবাসা৷” আপনিও দেখে নিন বিকিনি পরিহিতা ফিট এলিজাবেথের সৈকতে ক্লিক করা ছবিগুলি৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.