Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
A R Rahman

ধর্মীয় মেরুকরণ বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান, লাইভ কনসার্টের টিকিটের মূল্য কত জানেন?

বলে রাখা ভালো, এর আগে ১১ জানুয়ারি কলকাতার বুকে তাঁর লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে তা সেইসময় স্থগিত রাখা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২১:৫২

options
link
ধর্মীয় মেরুকরণ বিতর্কের পর কলকাতায় সুরেলা সফরে এ আর রহমান, লাইভ কনসার্টের টিকিটের মূল্য কত জানেন? zoom
এ আর রহমান, ছবি: সোশাল মিডিয়া

১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’ এ আর রহমান (A R Rahman)। এ শহরে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। ১৩ বছর পর এই শহরে ১১ এপ্রিল তাঁর সঙ্গে সুরের সফরের সঙ্গী হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। বলে রাখা ভালো, এর আগে ১১ জানুয়ারি কলকাতার বুকে তাঁর লাইভ কনসার্ট হওয়ার কথা ছিল। তবে তা সেইসময় স্থগিত রাখা হয়। যা অবশেষে আগামী এপ্রিল মাসে আয়োজিত হতে চলেছে। কলকাতায় এ আর রহমানের আগামী এই অনুষ্ঠানের টিকিটের মূল্য কত জানেন?

কলকাতার বুকে কোথায় কিংবদন্তির এই শো আয়োজিত হচ্ছে তা এখনও সঠিকভাবে জানা যা গেলেও জানা যাচ্ছে টিকিটের দাম। ইতিমধ্যেই শোয়ের টিকিট কাটতে শুরু করেছেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, অনলাইনেই এই শোয়ের টিকিট কাটা শুরু হয়েছে ইতিমধ্যেই। টিকিটের সর্বনিম্ন মূল্য ২৯৯৯ টাকা। এছাড়াও বিভিন্ন মূল্যে বিভিন্ন জোনের টিকিটের মূল্য হিসেবে নাকি বরাদ্দ হয়েছে যথাক্রমে ৩৯৯৯ টাকা থেকে ১৯৯৯৯ টাকা পর্যন্ত। অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না বলেই জানা যাচ্ছে। ‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপে মিলছে এই কনসার্টের টিকিট। যদিও এখনও এই এই লাইভ কনসার্ট কোথায় আয়োজিত হবে সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

Advertisement

বলে রাখা ভালো, সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বী হওয়ার কারণে বিগত আট বছর ধরে বলিউডে বহু কাজ তিনি করতে পারেননি, যা তাঁর প্রাপ্য ছিল। রহমানের এই বক্তব্য নিয়েই রীতিমতো তোলপাড় হয়েছিল বিনোদুনিয়া। কিংবদন্তি সুরকারের এই বক্তব্যের পর বিনোদুনিয়ার বহু ব্যক্তিত্বই তাঁর এই বক্তব্য ভিত্তিহীন বলে সরব হন। ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে বিতর্কে জড়ানোর পর এবার কলকাতায় লাইভ কনসার্টে আসছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.