নন্দন দত্ত, বীরভূম: লুপ্তপ্রায় লোকনাট্যকে উপস্থাপন করে বিশ্বরেকর্ড করল লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনী। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরের রবীন্দ্র নাট্যগৃহে ট্রান্সোসিয়ানা বিশ্বরেকর্ডের সার্টিফিকেট তুলে দেন লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ও আমেরিকা সংস্থার ভারতীয় কর্ণধার জয়েশ কোঠারী। লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় বাংলা থেকে হাজার মাইল দূরে গিয়েও বীরভূমের রাঙামাটিকে প্রণাম জানান।
২০০৭ সালে কথাসাহিত্যিক তারাশংকরের মাটিতে বেহুলা লখিন্দরের লোক পরম্পরাকে মানব পুতুল অভিনয়ের মাধ্যমে তুলে আনেন। ইন্দোরে সেই পালার ৪১৬ তম অভিনয় ছিল। এবং তাও ছিল প্রথম হিন্দিতে অনুদিত নাটক। বাংলার লোক পরম্পরা বেহুলা লখিন্দর চাঁদ সদাগর, কালনাগিনী বাসর ঘর। সব যেন উঠে এসেছে পুতুলরুপী মানুষের অভিনয়ে। লাভপুরের ঐতিহ্যবাহী ফুল্লরা মেলায় হারিয়ে যাওয়া পুতুল নাচকে লক্ষ্য রেখেই এই পালা বেঁধেছিল উজ্জ্বলের দল।
[আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, এখন কেমন আছেন অভিনেত্রী?]
[আরও পড়ুন: পর্দায় রানিকে দেখে কান্নায় ভেঙে পড়লেন আসল ‘মিসেস চ্যাটার্জি’, প্রশংসায় ভরালেন অভিনেত্রীকে]
সর্বশেষ খবর
-
ঋগ্বেদ থেকে মিশরীয় জনবিশ্বাসে সোনালি তরল, দেবভোগ্য মধুর কথা
-
জোম্যাটোতে এবার টাকা দিয়েও মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত ফুড অ্যাপের?
-
সকালে ৬ মাসের শিশুকে অপহরণ! মধ্যরাতে পুলিশের রোমহর্ষক অভিযানে উদ্ধার, ধৃত ৩
-
সোশাল মিডিয়া অতীত, এবার পর্ন ওয়েবসাইটের মাধ্যমেই কাশ্মীরে জঙ্গি নিয়োগ করছে পাকিস্তান!
-
বাঁ হাতে নতুন ট্যাটু কোহলির, কীসের ইঙ্গিত? ভাইরাল ছবি নিয়ে আগ্রহ তুঙ্গে