সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর শোয়ে এসেই তাঁকে আক্রমণ করেছিলেন কঙ্গনা রানাউত। এবার তাঁর জবাব দিলেন পরিচালক করণ জোহর। স্বজনপোষণের অভিযোগের উত্তরে সাফ জানালেন, ইন্ডাস্ট্রি যদি এত খারাপ হয়, তবে ছেড়ে দিক কঙ্গনা।
প্রসেনজিতের জন্য এবার এই কাজটিই করলেন বিগ বি
কফি উইথ করণ শোতে এসে রীতিমতো বিস্ফোরক ছিলেন কঙ্গনা। এমনিতে তিনি স্পষ্টবক্তা। আর তাই খোদ শোয়ের সঞ্চালকের নামে কিছু বলতেও বাধেনি তাঁর। করণ জোহরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছিলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। এমনকী করণকে মুফি মাফিয়াও বলেছিলেন তিনি। শোয়ে প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রিতে কে বেশি বকবক করে? উত্তরে করণের দিকেই আঙুল তোলেন কঙ্গনা। শোয়ে অবশ্য কঙ্গনার বিরুদ্ধে একটি কথাও বলেননি করণ। বরং তাঁকে আক্রমণ করা হচ্ছে দেখে যারপরনাই বিস্মিত হয়েছিলেন। এবার তার উত্তর দিলেন। সাফ জানালেন, কেন উঠছে স্বজনপোষণের অভিযোগ? তিনি কি তাঁর ভাইপো-ভাইঝিদের সঙ্গে কাজ করছেন! সিনেমা পরিবার থেকে আসেননি এরকম যে পরিচালকরা কাজ করছেন তাঁদের ব্যাপারে কঙ্গনা কী বলবেন, সে প্রশ্নও তোলেন তিনি। তারপরই তাঁর মন্তব্য, ইন্ডাস্ট্রি যদি এতটাই খারাপ হয়, তাহলে ছেড়ে দিক কঙ্গনা।
বদলা নিতেই ধনুশদের অন্তরঙ্গ ছবি ফাঁস করেছেন গায়িকা?
নিজের পরিবারের কোনও সদস্যকে নিয়ে কাজ না করলেও সিনে পরিবারের অনেককেই সামনে এনেছেন করণ। যাঁদের মধ্যে আছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট। কিন্তু এই প্রসঙ্গেই সিদ্ধার্থ মালহোত্রার নাম আনেন করণ। তাঁর পাল্টা প্রশ্ন, তাহলে কেন তাঁকে মুভি মাফিয়া বলা হচ্ছে? কঙ্গনার প্রতিটি কথাতেই যে তিনি অত্যন্ত বিরক্ত তা জানাতে কোনও কসুর করেননি করণ।
জানেন, কেন শেভিং রেজর হাতে ছবি দিচ্ছেন অভিনেত্রীরা?
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা