সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচটি বাংলা চলচ্চিত্রের মুকুটে নয়া পালকের সংযোজন৷ ৪৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নিল পাঁচটি বাংলা সিনেমা৷ থাকছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, অভিষেক সাহার ‘উড়নচণ্ডী’, অর্জুন দত্তের সিনেমা ‘অব্যক্ত’, অরিজিৎ সিংয়ের ‘সা’৷
[‘জিরো’-র পোস্টারে বাজিমাত শাহরুখের, প্রশংসা করলেন আমির]
২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা৷ এবার এই উৎসবের প্যানোরমা বিভাগে বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, টুলু, লাদাখি, যশোরি, মালায়ালাম সিনেমা প্রদর্শিত হবে৷ মালায়ালাম সিনেমা ‘ওলু’ দিয়েই হবে উৎসবের সূচনা৷ তথ্যসম্প্রচার মন্ত্রকের তরফে ছবিগুলির নাম ঘোষণা করা হয়েছে৷ পরিচালক রাহুল রাওয়ালির নেতৃত্বাধীন তেরোজন সদস্যের একটি কমিটি ২২টি ফিচার ছবিকে বেছে নেন৷ মূলধারার ছবি হিসাবে প্রবাল চক্রবর্তী পরিচালিত ‘সম্পূরক’ ছবিটিকে বেছে নেওয়া হয়েছে৷ তিনটি হিন্দি সিনেমাকে বেছে নিয়েছেন বিচারকরা৷ ‘পদ্মাবত’, ‘রাজি’, ‘টাইগার জিন্দা হ্যায়’-মতো সিনেমাগুলিই মূলত এই বিভাগে স্থান পেয়েছে৷ এছাড়াও এই বিভাগে একটি ওড়িয়া এবং ভোজপুরী, আটটি মারাঠি, তিনটি ইংরাজি এবং তিনটি মালায়ালাম ছবি জায়গা করে নিয়েছে৷
[বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’]
পরিচালক বিনোদ গানাত্রার নেতৃত্বাধীন সাত সদস্যের একটি কমিটি নন ফিচার সিনেমাগুলি বেছে নিয়েছে৷ মোট ২১টি ছবি বেছে নিয়েছেন তাঁরা৷ নন-ফিচার ফিল্ম বিভাগে সর্বপ্রথম প্রদর্শিত হবে আদিত্য সুহাস জাম্বালে পরিচালিত ‘খারভাস’ ছবিটি৷ ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরমা বিভাগে জায়গা করে নেওয়ায় খুশি পরিচালকরা৷
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?