সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক বছর ধরেই বায়োপিকের হিড়িক পড়ে গিয়েছে বলিউডে। এবছর যে ক’টি সিনেমা প্রথম মাসে মুক্তি পেয়েছে তার মধ্যে দু’টিই বায়োপিক। ‘ঠাকরে’ ও ‘মণিকর্ণিকা’। এরপরও রয়েছে বায়োপিকের তালিকা। রাকেশ শর্মার বায়োপিক, সাইনা নেহওয়ালের বায়োপিক ও ‘সুপার ৩০’ সেই তালিকায় রয়েছে। এবার তার সঙ্গে জুড়ল আরও একটি বায়োপিক। সেটি তৈরি হবে সদ্যপ্রয়াত রাজনীতিক জর্জ ফার্নান্ডেজের জীবন নিয়ে।
রাজনীতিবিদ ও প্রযোজক সঞ্জয় রাউতের মাথায় এখন এমনই পরিকল্পনা রয়েছে। ছবির পরিচালকও ঠিক করে ফেলেছেন তিনি।জানিয়েছেন, সুজিত সরকারকে ছবিটি পরিচালনা করার প্রস্তাব দেওয়া হবে। জর্জ ফার্নান্ডেজের মতো একজন মানুষের চরিত্র রূপায়ণ করতে সুজিত সরকারের মতো একজন ট্যালেন্টেড কোনও পরিচালকই দরকার। তবে তিনি এও জানিয়েছেন, পরিচালকের নাম এখনও চূড়ান্ত হয়নি। ঠিক হয়নি অভিনেতার নামও।
[ কথা রাখলেন মোদি, বলিউডে পাইরেসি আটকাতে বড় ঘোষণা কেন্দ্রের ]
শ্রমিক আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন জর্জ। অটল বিহারী বাজপেয়ীর অন্যতম সহযোদ্ধা ১৯৯৯ সালের এনডিএ সরকারের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন । তাঁর আমলেই কার্গিল যুদ্ধে সাফল্য পায় ভারত। প্রতিরক্ষামন্ত্রক ছাড়াও তথ্য সম্প্রচার, শিল্প, এবং রেলমন্ত্রকের অস্থায়ী দায়িত্ব সামলেছেন জর্জ। জরুরি অবস্থা চলাকালীন ইন্দিরা গান্ধীর অন্যতম প্রবল বিরোধী মুখগুলির মধ্যে একজন ছিলেন জর্জ ফার্নান্ডেজ। সেসময়ই তিনি সমতা পার্টি প্রতিষ্ঠা করেন।প্রতিরক্ষামন্ত্রী থাকাকালীন বিতর্কও পিছু ছাড়েনি তাঁর। নাম জড়িয়েছিল কফিন দুর্নীতিতে। এরপর পদত্যাগও করেন। পরে অবশ্য, ক্লিনচিট পেয়ে যান তদন্তে। আপসহীন রাজনীতিবিদ হিসেবে সুনাম ছিল জর্জের কান্দাহার বিমান অপহরণের পর এনডিএতে থাকাকালীনই আডবানীর বিরোধিতায় সরব হয়েছিলেন জর্জ ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে ভুগছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। মৃত্যুর আগে সোয়াইন ফ্লুতেও আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ২৭ জানুয়ারি সকাল ৭টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এসবই এবার উঠে আসবে রূপোলি পর্দায়।
[ মার্জার সরণিতে হোঁচট ইয়ামির, দেখুন ভাইরাল সেই ভিডিও ]
সর্বশেষ খবর
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা
-
ট্রাইব্যুনালে ডাকই পাননি আবেদনকারীরা! পুরভোটে কলকাতা, হাওড়ার সোয়া দু’লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত
-
তুতো বোনের বিয়ে, জামিন পেলেন ‘ভারত ভাগে’র ডাক দেওয়া শারজিল ইমাম
-
চাল থেকে চিনি, বাজারজুড়ে হাহাকার, মূল্যবৃদ্ধির আগুনে নোট বাতিলের পথে বাংলাদেশ!
-
রাষ্ট্রসংঘে ‘সিএনএন’ সাংবাদিককে দেখে চটে লাল ট্রাম্প! বললেন, ‘কাজ নেই, বেরিয়ে যান’