সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতে বিশ্বাস করেন? নাকি মনে করেন ভূত বলে কোনও বস্তুর অস্তিত্ব নেই৷ কিছু ছোটখাটো অদ্ভুত ঘটনা ঘটলেই তার পিছনে কারণ না খুঁজে ভয় করতে শুরু করেন মানুষ৷ আপনারও কি এমনটাই ধারণা? শাহরুখ খানও কিন্তু এতদিন এমনটাই ভাবতেন৷ কিন্তু একটি রাতের ঘটনা তাঁর সব চিন্তাভাবনাকে গুলিয়ে দিল৷ তাঁর বাড়ি মন্নতের ভিতরই এক অলৌকিক অভিজ্ঞতা হল বলিউড বাদশার৷
[মেক্সিকোর সমুদ্রসৈকতে কী করলেন সানি? দেখুন ভিডিও]
বাড়ির ভিতর সেলফি ক্যামেরায় ভিডিও করছিলেন তিনি৷ ফ্যানদের জানাচ্ছিলেন, ভূতে একেবারেই বিশ্বাস করেন না তিনি৷ “হাওয়ায় দরজা বন্ধ হয়ে গেলে ভাববেন না ভৌতিক কিছু ঘটল৷ গীটারটা হঠাৎ বেজে উঠল? আরে কিছুই না৷ ওটা আমার হাতের কেরামতি৷” বলছিলেন কিং খান৷ কিন্তু তারপরই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা৷ কে যেন শাহরুখকে ডাকলেন৷ কিন্তু ঘরের ভিতর তো আর কেউ নেই! তাহলে? শাহরুখ জানতে চাইলেন, কে কথা বলছে? তখনই এল একটি অপ্রত্যাশিত উত্তর৷ এক সুন্দরী মহিলার গলা শোনা গেল৷ থুড়ি, সুন্দরী কি না, বলা যাবে না৷ কারণ তাকে চোখে দেখা যাচ্ছে না৷ তবে শাহরুখের স্বস্তি একটাই৷ এই ভূত একেবারেই হানিকারক নয়৷ নিজের পরিচয়ও দিল সে৷ তার নাম শশী৷ কিন্তু তাকে চাইলেই দেখা যাবে না৷ তার জন্য ২৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ ‘ফিল্লৌরি’ ছবিতে দেখা যাবে সেই ভূতকে৷
[‘তুমি সেরা হতে পার, কিন্তু ভগবান নও’, কপিলকে খোঁচা ‘গুত্থি’র]
আন্দাজ করতে পারছেন কে এই অশরীরি যিনি অতর্কিতে ঢুকে পড়েছিলেন মন্নতে? ঠিক ধরেছেন, শশী আসলে অনুষ্কা শর্মা৷ অভিনব কায়দায় নিজের আসন্ন ছবির প্রচার সারলেন তিনি৷ সঙ্গে থাকল অনুষ্কা ও শাহরুখের রোম্যান্সও৷ কীরকম? ভিডিওতেই দেখে নিন বরং৷
সর্বশেষ খবর
-
সবুজই আসল সোনা, পরিবেশ সচেতনতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর বিশেষ উদ্যোগ
-
৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলার-সহ ৯১ বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরাল ভারত
-
এবার ‘কেরালায় কুরুক্ষেত্র’ বাঁধাবেন একেনবাবু, সম্মুখ সমরে ঋত্বিক! আর কোন চমক?
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ