বিগত দেড় বছর ধরে গোবিন্দা (Govinda)-সুনীতার দাম্পত্য ভাঙনের গুঞ্জনে সরগরম মায়ানগরীর সেলেবপাড়া। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ নাকি হাঁটুর বয়সি মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। খোদ স্ত্রী সুনীতা আহুজার দাবি, কোমলের সঙ্গে চুপিসারে সংসার পাতার পরিকল্পনাও করেছিলেন গোবিন্দা। এর এহেন খবর কানে যেতেই ডিভোর্স মামলা প্রত্যাহার করে নেন তিনি। সত্যিই কি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘চিচি’? সুনীতার বিস্ফোরক দাবিতে ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস শুরু হতেই মুখ খুলেছেন অভিনেতার আপ্তসহায়ক।
“ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?…”
আরও পড়ুন:
সম্প্রতি রাখি সাওয়ান্তের সঙ্গে ফোনে কথা বলাকালীন সুনীতা আহুজা দাবি করেন, “আমি দীর্ঘদিন চুপ ছিলাম। ৫-৬ বছর ধরে কিছু বলিনি। এবার ও প্রেমিকাকে আমার জায়গা দিতে চাইছে… হোটেল থেকেও আমার কাছে ফোন আসছে। একজন স্ত্রী হিসেবে আমার কেমন লাগবে বলো?” গোবিন্দাঘরণির এহেন দাবিতেই অভিনেতার দ্বিতীয় বিয়ের গুঞ্জন চাউড় হয়। বলিপাড়ায় ফিসফাস, গোবিন্দা নাকি কোমলের সঙ্গে দিনের পর দিন হোটেলে নিশিযাপনও করেছেন। আর তাতেই রেগেমেগে ডিভোর্স মামলা দায়ের করেন সুনীতা আহুজা। যদিও বুধবার বান্দ্রা পারিবারিক আদালতে গিয়ে বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি, তবে গোবিন্দার দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন কিছুতেই থামছে না। এমন আবহেই মুখ খুললেন অভিনেতার আপ্ত সহায়ক শশী সিনহা।

“সকলকে জানানোর তো কোনও প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত।”
বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর নতুন করে সংসার পাতার কথা শুনে শশী স্তম্ভিত। সুনীতার এহেন দাবিতে তাঁর রীতিমত আকাশ থেকে আকাশ থেকে পড়ার জোগাড়! আপ্ত সহায়ক জানালেন, “এটা তো আমি এই শুনলাম। এরকম কোনও ব্যাপার নেই আর হবেও না। গোবিন্দা মোটেই দ্বিতীয়বার বিয়ে পিঁড়িতে বসছেন না।” এখানেই অবশ্য থামেননি তিনি। সুনীতার উদ্দেশে তোপ দেগে অভিনেতার ম্যানেজারের প্রশ্ন, “ডিভোর্স মামলা যদি প্রত্যাহার করারই ছিল, তাহলে এত্ত তামাশা কেন? সকলকে জানানোর তো কোনও প্রয়োজন ছিল না। পারিবারিক বিষয়গুলো ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করেই তো মিটিয়ে নেওয়া যেত।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?