Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্ষকের চরিত্রে অভিনয় করতে কোনও আপত্তি নেই: অনির্বাণ

কেন বিস্ফোরক মন্তব্য ‘ধনঞ্জয়’-এর নায়কের? বিস্তারিত জানুন এই লিঙ্কে ক্লিক করে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০১৭, ১০:৫৮

options
link
ধর্ষকের চরিত্রে অভিনয় করতে কোনও আপত্তি নেই: অনির্বাণ zoom
Advertisement

সৌমিতা মুখোপাধ্যায় ও সুপর্ণা মজুমদার: তর্ক হবে। বিতর্ক হবে। কিছু সমালোচনা হবে। কিছু আলোচনাও হবে। সবটাই জানতেন পরিচালক অরিন্দম শীল। কিন্তু সিনেমার তাগিদেই ‘ধনঞ্জয়’-এর চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন তিনি। আর মুখ্য চরিত্র হিসেবে বেছেছেন অনির্বাণ ভট্টাচার্যকে। কিন্তু অনির্বাণ কি তৈরি ছিলেন এক ধর্ষকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে। হ্যাঁ, ছিলেন। প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন অভিনেতা। অভিনয় করাটা তাঁর পেশা। তাই চরিত্র ধর্ষকের হলেও তা করতে কোনও আপত্তি নেই বাংলার এই মঞ্চ তারকার। আর এর জন্য প্রস্তুতি নিয়েই শুটিং ফ্লোরে নেমেছেন তিনি।

Advertisement

যে কোনও কাহিনির দু’টো দিক থাকে। কিন্তু সাধারণ মানুষের কাছে সেই কাহিনি কতটা গিয়ে পৌঁছয়? একটা চরিত্রে সবদিকই খতিয়ে দেখা উচিত বলে মনে করেন অভিনেতা। সেই সঙ্গে এও জানা প্রয়োজন ‘রেয়ারেস্ট অফ রেয়ার’ ক্রাইমের জন্য একটা মানুষ কীভাবে দু’বার সাজা পেয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

প্রশ্ন উঠবে জানতেন। সোশ্যাল সাইটে ‘ধনঞ্জয়’ নিয়ে প্রশ্ন উঠেছেও। তার জবাব কীভাবে দেবেন অনির্বাণ? নিজের সেভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত না হলেও খবর সবই রেখেছেন। প্রথমে খানিকটা ভাবিত দেখালেও পরে দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিলেন, তর্ক হতেই পারে। আর এর জবাবে অন্তত দশ হাজার যুক্তি তিনি দেখাতে পারেন।

কোনও কিছু নতুন করে প্রমাণ করার নেই। কোনও কিছু প্রমাণ করতেও এই সিনেমা তৈরি করা হয়নি বলে জানালেন অনির্বাণ। সিনেমাটি কেবল একটি বাস্তবের আয়না মাত্র। ১১ আগাস্ট সেই আয়নার সামনে দাঁড়াতেই দর্শকদের আহ্বান করলেন অনির্বাণ।

[অ্যাওয়ার্ড শোয়ের কদর কমার জন্য দায়ী মিডিয়া: সুনীল শেট্টি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.