সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন আছেন ইরফান খান? আবার কি তাঁকে দেখা যাবে বড়পর্দায়? রুপোলি জগতে তাঁকে যে দেখা যাবে তা নিশ্চিত। মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘কারওয়া’। তবে সে ছবির প্রমোশনে তিনি থাকবেন কি না, তাই-ই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে শোনা যাচ্ছে, সে সাধও পূরণ হতে পারে তাঁর অনুগামীদেরও।
[ দুপুর ঠাকুরপোদের মন মাতাতে নয়া ভিডিও, শরীরী আবেদনে বাজিমাত ঝুমা বউদির ]
মাসকয়েক আগেই নিজের অসুস্থতার কথা জানিয়েছিলেন ইরফান খান। জটিল কোনও রোগে তিনি আক্রান্ত। এ খবর শোনার পরই প্রায় আকাশ ভেঙে পড়ে অনুগামীদের মাথায়। প্রিয় অভিনেতার এমন পরিণতি হতে পারে, মানতে পারেননি অনেকেই। গোদের উপর বিষফোঁড়ার মতো নানা জল্পনা আতঙ্ক আরও বাড়িয়েছিল। তবে সব কিছুতে জল ঢেলে অভিনেতার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, তাঁর ক্যানসার হয়নি। নিউরো-এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত তিনি। তাতে খানিকটা স্বস্তি জেগেছিল বটে। তবে অসুখ তো সহজ নয়। তাই দুশ্চিন্তা ছিলই। চিকিৎসার জন্য বাইরে যেতে হয় ইরফানকে। তারপর প্রায় মাস দুয়েক সোশ্যাল মিডিয়ায় আর কোনও পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। অবশেষে নীরবতা ভেঙে নতুন ছবির পোস্টার টুইট করেন তিনি। তাতে খুশির হাওয়া অনুগামী মহলে। তবে সুখবরের এখানেই শেষ নয়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেতা এখন অনেকটাই সুস্থ। চিকিৎসার জন্য এখনও তিনি বিদেশেই। তবে খুব শিগগিরি মুম্বইয়ে ফিরতে পারেন। এবং যোগ দিতে পারেন এই ‘কারওয়া’ ছবির প্রমোশনেও।
[ ফিরল ‘হাম আপকে হ্যায় কৌন’-এর স্মৃতি, জুটিতে নাচ মাধুরী-রেণুকার ]
পরিচালক আকাশ খুরানার নতুন এই ছবির সূত্রেই বলিউডে হাতেখড়ি হতে চলেছে মালয়ালম সুপারস্টার ডালক্যুয়ের সলমনের। রয়েছেন নেটদুনিয়ার পরিচিত মুখ মিথিলা পালকর ও তেলুগু তারকা কৃতি খারবান্দা। ইরফানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় উচ্ছ্বল পরিচালক। জানাচ্ছেন, বরাবরের মতো এ ছবিতেও নজরকাড়া পারফরম্যান্স ইরফানের। তবে ইরফানের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল তাঁর। তা পূরণ হয়েছে। আর এবার যদি ইরফান সুস্থ হয়ে এ ছবির প্রমোশনে যোগ দেন তবে তো সোনায় সোহাগা।
Beginnings have the innocence that experience can’t buy. My best wishes to @dulQuer , @mipalkar for joining the karwaan. ‘ Two karwaans ‘ …. Mine and the movie !! @MrAkvarious @RSVPMovies @RonnieScrewvala pic.twitter.com/QoKe6npkMQ
— Irrfan (@irrfank) May 16, 2018
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক