সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের গোটা সময়টাই যেন বিচ্ছেদের মরসুম। একের পর এক হলি-বলি-টলি তারকা কাপলদের সম্পর্ক ভেঙে গিয়েছে নতুন বছরে। রণবীর-ক্যাটরিনা থেকে শুরু করে ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলি, ২০১৬ সালটা কোনও জুটির জন্যই ভাল ছিল না। টলিউডের মিষ্টি কাপল রাজ মিমির সম্পর্কটাও তো ভাঙল এই বছরই।
কিন্তু এতেই যেন ভাঙা সম্পর্কের তালিকা শেষ হল না। বছর শেষের মুখে হলিউডের আরও এক গ্ল্যামার কাপল নাকি নিজেদের সম্পর্কের ইতি টানলেন। হলিউড হার্টথ্রব জর্জ ক্লুনি এবং আমাল আলামুদ্দিনের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জলঘোলা চলছিল। আমাল সম্পর্কে স্থিতি এবং সন্তান চাইলেও ক্লুনির নাকি তাতে ছিল বরাবরের আপত্তি। পাশাপাশি, আমাল ইংল্যান্ডে থাকতে ইচ্ছেপ্রকাশ করলেও ক্লুনির নাকি লস এঞ্জেলেস ছেড়ে যাওয়ার এতটুকুও ইচ্ছা ছিল না। আর এই সব কারণের জন্যই নাকি ক্লুনি এবং আমালের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছিল। আর এরপর থেকেই গুঞ্জন ক্লুনি আর আমাল সম্পর্ক ভাঙছেন। ৩০০ মিলিয়ন ডলার খরচের ডিভোর্সের মামলাও নাকি দায়ের হবে বলে শোনা গিয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া রীতিমতো তোলপাড় শুরু হলেই ক্লুনি এবং আমালের বন্ধুরা নিজে থেকেই এগিয়ে এসে জানান, দুজনের সম্পর্কে সমস্যা আছে ঠিকই কিন্তু তাঁরা সম্পর্ক ভাঙার কথা ভাবছেন না। অতএব এখনই মনে কুচিন্তা আনার কোনও প্রয়োজন নেই!
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা