সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: #MeToo বিতর্ক লণ্ডভণ্ড বলিউড৷ বলি অভিনেতা নানা পটেকর ও কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে মুখ খুলে এই বিতর্কের সূত্রপাত করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ পরবর্তীকালে তালিকায় নাম ওঠে অভিনেতা অলোক নাথ থেকে শুরু করে গায়ক অনু মালিক ও পরিচালক সাজিদ খানের৷ তাঁদের বিরুদ্ধেও মুখ খোলেন একাধিক অভিনেত্রী৷ এবার এই #MeToo বিতর্কেই মুখ খুললেন বলিউডের ভাইজান তথা সলমন খানের বান্ধবী লুলিয়া ভান্তুর৷
[দীপিকাকে বিয়ের শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী বললেন করলেন রবিনা!]
একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন কেমন ভাবে এই বিতর্ক পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি করছে৷ তিনি বলেন, “আমি অনেক পুরুষকে বলতে শুনি, তাঁদের একজন মহিলাকে ভাল লাগে৷ কিন্তু ভয়ের চোটে তিনি মনের কথা সেই মহিলাকে বলতে পারছেন না৷ কারণ, তাঁর মনে ভয় রয়েছে৷ এভাবে চলতে থাকলে একদিন পুরুষ ও মহিলাদের মধ্যে দূরত্ব তৈরি হবে৷ ফলে #MeToo বিতর্ককে আমাদের সঠিক ভাবে কাজে লাগানো উচিত৷ আসল দোষীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং তাঁদের কুকর্ম সকলের সামনে আনা উচিত৷”
[আগামী ডিসেম্বরেই বিয়ে করতে চলেছেন রঘু রাম]
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, “পুরুষরা খুবই সহায়ক৷ ফলে #MeToo অভিযানের ভুল ভাবে ব্যবহার করা আমাদের উচিত নয়৷ এই অভিযানকে সম্মান করা উচিত এবং একে সঠিক স্থানে ব্যবহার করা উচিত৷” শীঘ্রই বলিউডে এন্ট্রি নিতে চলেছেন লুলিয়া৷ মুক্তি পাবে তাঁর প্রথম হিন্দি সিনেমা ‘রাধা কিউ গোরি, ম্যায় কিউ কালা’৷
সর্বশেষ খবর
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির
-
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
-
পাক ক্রিকেটে ফের গড়াপেটা? বাবরদের ফোন কাড়লেন নতুন কোচ, তদন্ত শুরু পিসিবির
-
‘মুসলিম ন্যাটো’: আমেরিকার দক্ষিণ এশিয়া নীতি কি এই চুক্তিতে ছায়াপাত ঘটাতে পারে?
-
‘জ্বালানি চাহিদা মেটাতেই ভারত রুশ তেল কেনে’, ট্রাম্পের ‘রক্তচক্ষু’র মাঝেই গর্জন মস্কোর