সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারি মাসে ‘রোডিজ‘ খ্যাত রঘু রামের বিবাহবিচ্ছেদ হয়৷ তার কয়েকমাসের মধ্যেই নতুন প্রেমিকার নাম সোশ্যাল মিডিয়ায় জানান তিনি৷ এবার সামনে এল বিয়ের কথা৷ শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই নাতালিয়াকে বিয়ে করবেন রঘু৷ ইনস্টাগ্রামে নিজেই সেকথা জানান সঞ্চালক৷ ওই ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, লাল রঙের পোশাক পরেছেন রঘু৷ নাতালিয়া সেজেছেন সাদা রঙের গাউনে৷ একটি কাল্পনিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন দুজনে৷ ‘লাভ ইন এয়ার’ ছবিতে সেটি যেন স্পষ্ট৷
[প্রেমে পড়েছেন শ্রদ্ধা কাপুর! ছেলেটি কে?]
[পরের বছর বিয়ে করছেন রুদ্রনীল?]
এর আগে রঘু রামের প্রেমিকা নাতালিয়া ডি লুসিওর সঙ্গে নিজের কয়েকটা ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ ছবির ক্যাপশনে রঘু নাতালিয়াকে ধন্যবাদ জানান ওঁর জীবনে নতুন আশা এবং প্রেম আনার জন্য৷
রঘুর প্রাক্তন স্ত্রী সুগন্ধা গর্গ৷ দশ বছর দাম্পত্য জীবন কাটানোর পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন৷ বিচ্ছেদ হলেও, রঘু আর সুগন্ধার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আজও৷ নাতালিয়ার সঙ্গে ২০১৬ সালে আলাপ হয় রঘুর| ওঁরা একসঙ্গে একটি ভিডিও অ্যালবাম ‘আঁখো হি আঁখো মে‘-তে গান গেয়েছিলেন৷ নাতালিয়া সেইসময় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এজাজ খানের সঙ্গে প্রেম করছিলেন৷ চার বছর একসঙ্গে থাকার পর সম্পর্ক ভেঙে যায় দুজনের৷ এরপর প্রেমে পড়েন রঘুর৷ সব ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই বিয়ের সানাই বাজবে নাতালিয়া-রঘুর৷
[কেমন দেখতে নিক-প্রিয়াঙ্কার বিয়ের কার্ড? দেখুন সেই ছবি]
View this post on Instagram@nataliediluccio you post 1 cheesy pic of ours, I post 2!! Haha! Love this goofball side of you 😍
‘ইংলিশ ভিংলিশ‘ , ‘ চেন্নাই এক্সপ্রেস ‘ , ‘ লেডিজ ভার্সেস রিকি বহেল‘ ছবিতে গান গেয়েছেন নাতালিয়া| বিয়ের খবর সামনে আসার পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন রঘু-নাতালিয়া৷
সর্বশেষ খবর
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
-
ভারত-চিনের সাংস্কৃতিক মেলবন্ধন! ইউনানের শিল্পীরা মাতালেন কলকাতার মঞ্চ
-
সম্পূর্ণ বেসরকারিকরণই কি ভবিষ্যৎ? ৯ কর্মী সংগঠনের চিঠির উত্তর দিল ইসরো
-
জল্পনার অবসান! ‘বিগ বস বাংলা’য় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাজবীরের, চেনেন এই অভিনেতাকে?
-
দিল্লিতে বাড়ি ভেঙে মৃত ৫, শোকপ্রকাশ মোদি-মুর্মুর, ‘এড়ানো যেত’, তোপ কংগ্রেসের