সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই এজলাস৷ সেই স্থূলকায় বিচারক৷ আর সেই জলি৷ আদালতের অম্লমধুর কাহিনি নিয়ে বড়পর্দায় হাজির ‘জলি এলএলবি ২’৷ এবার ‘জলি’র জুতোয় পা গলিয়েছেন স্বয়ং খিলাড়ি অক্ষয় কুমার৷ সত্য-মিথ্যার খেলায় এবার তিনি লড়ছেন বক্সঅফিসের কাঠগড়ার সামনে দাঁড়িয়ে৷ সঙ্গী হুমা কুরেশি৷
২০১৩ সালে আরশাদ ওয়ারসিকে জলি রূপে দর্শকদের সামনে তুলে ধরেছিলেন পরিচালক সুভাষ কাপুর৷ এবার তাঁর তারকা তালিকা বেশ হেভিওয়েট৷ বিচারপতি হিসেবে সৌরভ শুক্লার ম্যাজিক অব্যাহত থাকলেও নতুন চ্যালেঞ্জ অক্ষয় ও অন্নু কাপুরের সামনে৷ আর্শাদ-বোমন জুটিকে তাঁরা পিছনে ফেলতে পারবেন কি না, সেই উত্তর মিলবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই৷ রোম্যান্টিক ফেব্রুয়ারির ১০ তারিখেই বক্স অফিসের এজলাসে উঠবে এই মামলা৷ রায় দেবেন দর্শকরা৷
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের আগের রাতে ‘হেনস্তা’, তৃণমূলের মহুয়ার পাশে দাঁড়িয়ে বিতর্কে সিপিএমের মহিলা সংগঠন
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে