সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মে মাসেই ভারতে আসছেন পপ সেনসেশন জাস্টিন বিবার। ১০ মে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে শো করবেন তিনি। শোনা যাচ্ছে, সেই একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের বম্বশেল সানি লিওনকে। জাস্টিনের গানের তালে পা মেলাতে পারেন বিটাউনের এই লাস্যময়ী।
এবার বিমানেও সুস্বাদু লাগবে বিয়ার
সূত্রের খবর, ইতিমধ্যেই উদ্যোক্তারা বিষয়টি নিয়ে সানির সঙ্গে একপ্রস্থ কথাও বলেছেন। একই অনুষ্ঠানের জন্য কথা বলা হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গেও। যদিও এঁদের কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সবটাই কানাঘুষো।
বিবাহযোগ্যা পাত্রীদের নিয়ে তোলপাড় পাক সোশ্যাল মিডিয়া
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা অর্জুন জৈন জানান, “ইতিমধ্যেই আমরা বেশ কিছু নামি তারকার কাছ থেকে কনফারমেশন পেয়ে গিয়েছি। আলিয়া, বরুণ, সিদ্ধার্থকে আমরা প্রথম থেকেই এই অনুষ্ঠানের জন্য ভেবেছি। তবে এখনও সবটা নিয়েই পরিকল্পনা চলছে।”
অ্যাপোলোর সিইও পদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু
সানি লিওনকে নিয়ে উদ্যোক্তারা কোনও ইঙ্গিত দিচ্ছে না ঠিকই। কিন্তু, খবরটা পুরোপুরি হাওয়ায় উড়িয়েও দেওয়া যাচ্ছে না। শুধু ভারত নয়, দেশের বাইরে সানির লাস্যের ভক্ত নেহাত কম নয়। সেক্ষেত্রে জাস্টিন-সানিকে এক মঞ্চে আনা গেলে মন্দ হয় না, তা বেশ জানেন উদ্যোক্তারা।
সর্বশেষ খবর
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী