Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬

দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কবীর সুমন, কোন ছবিতে জানেন?

আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৯, ২৩:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০১৯, ২৩:৫৪

options
link
দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কবীর সুমন, কোন ছবিতে জানেন? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সংগীত জীবনে শ্রোতাদের একাধিক ভাল গান উপহার দিয়েছেন কবীর সুমন। বাংলা ভাষাভাষীদের কাছে এখনও তিনি জনপ্রিয়। কিংবদন্তী এই সংগীতশিল্পীকে এবার গানের পাশাপাশি দেখা যাবে অভিনয় করতেও। দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

[রিমেক হচ্ছে ‘কুলি নাম্বার ওয়ান’! নায়কের ভূমিকায় কে?]

ছোটদের কথা ভেবে ইতিমধ্যেই ছবি করেছেন রাজ চক্রবর্তী৷ গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’৷ কচিকাঁচাদের কথা ভেবে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় আনছেন ‘হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী’। এই ছবিতে রাজার চরিত্রে অভিনয় করবেন দেব৷ তাঁর রানি হবেন রুক্মিনী। এই ছবিতে খরাজ মুখোপাধ্যায় করছেন গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এই ছবিতেই কবীর সুমন কাজ করবেন দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে প্রথমবার। ছবির সংগীতের দায়িত্বে যেমন তিনি থাকছেন, তেমনি একটি বিশেষ চরিত্রে এই ছবিতে অভিনয় করতেও দেখা যাবে কবীর সুমনকে। দর্শক অপেক্ষায় থাকবে কবীর সুমনের এই অবতার দেখার জন্য। আগামী ফেব্রুয়ারি মাসেই গোটা ইউনিট পাড়ি দিচ্ছে হায়দরাবাদে। যেখানে ‘বাহুবলী’ ছবির শুট হয়েছিল, এই ছবির বেশিরভাগ অংশের শুটিং হবে সেখানেই৷ রূপকথার গল্প বানালে সেট-এ সেই জাঁকজমকটা থাকা জরুরি বলে মনে করছেন পরিচালক-নায়ক দু’জনেই। তাই ‘বাহুবলী’-র শুটিং স্থল হায়দরাবাদকেই বেছে নেওয়া হয়েছে৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আবারও রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন দীপবীর?]

পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানান, ‘‘ছোটদের নিয়ে ছবি খুবই কম হয়। তাই আমরা ছোটদের জন্য রূপকথার গল্প নিয়ে সিনেমা বানাতে চলেছি। সেই ভাবে বাংলা ছবিতে ‘গুপি গাইন বাঘা বাইন’ সিরিজের পরে রূপকথা নিয়ে কোনও ছবি হয়নি। তাই সেই রূপকথার গল্প আনতে চলেছি সিনেমার পর্দায়।’’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.