Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এবার বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং পদ্ধতি নিয়ে সরব কালকি

'মারপিটের দৃশ্যের হলে, ঘনিষ্ঠ দৃশ্যের কোরিওগ্রাফি নয় কেন', প্রশ্ন অভিনেত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৮, ১৯:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৮, ১৯:০৭

options
link
এবার বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং পদ্ধতি নিয়ে সরব কালকি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যধারার ছবি করার পাশাপাশি, স্বতঃস্ফূর্ত ভাবে মনের ভাব প্রকাশের জন্যও বলিউডে বেশ চর্চিত নাম হয়ে উঠেছেন অভিনেত্রী কালকি কোয়েচলিন৷ যেকোনও বিষয়ে মনের গভীরে জমে থাকা ভাব বা তাঁর অভিজ্ঞতাকে বারবার অনুরাগীদের সামনে প্রকাশ করেছেন তিনি৷ এই স্বভাবের জন্য অনেকে তাঁকে ঠোঁট কাটা বললেও, তা কানে তোলেন না্ তিনি৷ নিজের এই স্বভাবকে ইউএসপি করেই অল্পদিনের মধ্যে বলিউডে একটা নিজস্ব জায়গা করে নিয়েছেন কালকি৷ এহেন কালকি আবারও মুখ খুললেন৷ প্রশ্ন তুললেন, বলিউডে অ্যাকশন সিনের কোরিওগ্রাফি হলে, ইন্টিমেট সিন, যাকে চলতি কথায় আমরা ‘রগরগে দৃশ্য’ বলে থাকি, সেগুলির কোরিওগ্রাফি হবে না কেন?

[সেলুলয়েডে এবার বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযানের গল্প]

Advertisement

কালকি সরব হলেন, বলিউডে যেভাবে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হয়, সেই পদ্ধতির বিরুদ্ধে৷ সম্প্রতি একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই বলিউডের ঘনিষ্ঠ দৃশ্যগুলির শুটিং পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কালকি৷ উপস্থিত দর্শকদের সঙ্গে তিনি ভাগ করে নেন শুটিংয়ের এক ভয়ংকর অভিজ্ঞতা৷ জানান, “এমন অভিনেতার সঙ্গে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছে, যাঁর ঠোঁট কামড়ানোর আগে পর্যন্ত আমি তাঁকে চিনিতামই না, তাঁর সঙ্গে আমার কোনও পরিচয় ছিল না৷ এমন পরিস্থিতি তৈরি হলে অভিনয়স্বত্তা সঠিক ভাবে পরিস্ফূট হতে পারবে না৷ দু’জন অভিনেতার মধ্যে এভাবে বোঝাপড়া গড়ে উঠতে পারে না৷” এরপরেই তিনি প্রশ্ন করেন, “যখন আমরা একটা সিনেমায় মারপিটের দৃশ্য শুটিং করি, তখন তা কোরিওগ্রাফ করা হয়৷ কেউ ভুল করেও একটা অতিরিক্ত ঘুসি মারতে পারে না৷ তবে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে তেমনটা হয় না কেন?” 

[জানেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির অফার প্রথম কার কাছে এসেছিল?]

সম্প্রতি বলিউডে ঝড় তুলেছে #MeToo বিতর্ক৷ অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ সেই থেকেই বলিউডে মাথাচাড়া দেয় এই বিতর্ক৷ এরপর থেকে একের পর এক অভিনেত্রীরা নামীদামি পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তা বা শ্লীলতাহানির অভিযোগে মুখ খোলেন৷ এই তালিকা থেকে বাদ পড়েননি কালকি কোয়েচলিন৷ বলিউডের বহু পুরনো রোগ ‘কাস্টিং কাউচ’-এর বিষয়ে তখন সরব হন তিনি৷ অভিযোগ করেন, বলিউডে পা রাখার পর তাঁকেও কুপ্রস্তাব দেওয়া হয়৷ কিন্তু তা কোনওক্রমে এড়িয়ে যান তিনি৷ এখানেই শেষ নয়, ছোটবেলায় তাঁর সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার বিষয়েও মুখ খোলেন ‘ডি-ডে’ খ্যাত এই অভিনেত্রী৷ তবে দুইক্ষেত্রেই নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ করেননি তিনি৷ 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.