Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
কঙ্গনা

সাংবাদিক সম্মেলনে আচমকা মেজাজ হারালেন কঙ্গনা, ভাইরাল বচসার ভিডিও

কঙ্গনার অভিযোগ, ওই সাংবাদিক তাঁর ইমেজ নষ্ট করছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৯, ১৮:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০১৯, ১৮:১৭

options
link
সাংবাদিক সম্মেলনে আচমকা মেজাজ হারালেন কঙ্গনা, ভাইরাল বচসার ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়ানো কঙ্গনা রানাউতের কাছে কোনও নতুন বিষয় নয়। তিনি যেন বিতর্কের মধ্যেই থাকেন। একটা বিতর্ক থেকে বেরোতে না বেরোতেই অন্যটায় ঢুকে পড়েন। তবে এবার কঙ্গনার বিতর্ক কোনও সেলেব্রিটিকে নিয়ে নয়। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’-র প্রোমোশনে এক সাংবাদিকের সঙ্গে তুমুল বচসা হল তাঁর। কঙ্গনার অভিযোগ, ওই সাংবাদিক ভুল মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করেছেন৷

ওই সাংবাদিকের নাম জাস্টিন রাও। রবিবার একটি অনুষ্ঠানে কঙ্গনা তাঁর উপর ক্ষেপে যান। ‘মণিকর্ণিকা’ নিয়ে ওই সাংবাদিককে একহাত নেন তিনি। বলেন, “তুমি এত খারাপ কথা কী করে লিখতে পারো?” এও অভিযোগ তোলেন, কঙ্গনাকে তিনি নাকি দেশাত্মবোধ নিয়ে ছবি তৈরি করার জন্য ‘আগ্রাসী’ আখ্যা দিয়েছেন। ‘মণিকর্ণিকা’-র আলোচনা নেতিবাচক করার জন্য তাঁর ইমেজ খারাপ হয়েছে বলেও অভিযোগ তোলেন অভিনেত্রী। এও বলেন, জাস্টিনকে তিনি ‘বন্ধু’ ভাবেন। তাই প্রায় তিন ঘণ্টা নিজের ভ্যানে সাক্ষাৎকার দিতে দ্বিধাবোধ করেননি। তাঁরা একসঙ্গে দুপুরে খাওয়াদাওয়াও করেছেন।

Advertisement

[ আরও পড়ুন: নেটদুনিয়ায় কটাক্ষের শিকার অক্ষয়, ফের নাগরিকত্ব নিয়ে উঠল প্রশ্ন ]

কিন্তু সাংবাদিক জাস্টিন এসব অস্বীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন, কঙ্গনার সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি নিতান্তই তাঁর পেশার অঙ্গ। এখানে কোনও ব্যক্তিগত স্বার্থ তাঁর নেই। কঙ্গনা তাঁকে ভয় দেখাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এও বলেছেন, “তুমি কখনও কোনও সাংবাদিককে ভয় দেখাতে পারো না।” যদিও কঙ্গনার বক্তব্য, বন্ধুত্বের খাতিরেই তিনি একথা বলেছেন। তা’বলে বিষয়টি মিটিয়েও নেননি তিনি। উলটে বলেন, তিনি ওই সাংবাদিকের কোনও প্রশ্নের উত্তর দেবেন না। কারণ তিনি কঙ্গনাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন।

এই ঘটনার পর আসরে নামেন কঙ্গনার বোন রঙ্গোলি। টুইটারে তিনি ওই সাংবাদিককে তুলোধোনা করেন। সেখানে জাস্টিনের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট দেন তিনি।

[ আরও পড়ুন: ‘সাঁঝবাতি’র শুটিং সেট থেকে ভিডিও শেয়ার করলেন দেব খোদ ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.