সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একদমই ভাল যাচ্ছে না নায়িকার! বিতর্ক তাঁকে সব সময়েই ঘিরে থাকে, সে কোনও নতুন ঘটনা নয়। তবে হালফিলে সেই বিতর্কও বেড়েছে কিছু বেশিই পরিমাণে! পাশাপাশি, সম্প্রতি আমেরিকায় এক ভয়াবহ পথদুর্ঘটনারও শিকার হলেন কঙ্গনা রানাউত।
জানা গিয়েছে, নায়িকা আমেরিকায় শুটিং করছেন হনসল মেহতার একটি ছবির। জর্জিয়ার শুটিং স্পট থেকে আটলান্টার হোটেলে ফিরছিলেন তিনি। পথে তাঁর গাড়ির চালকের হঠাৎ করেই শরীর খারাপ হয়। তিনি কাশতে থাকেন এবং শরীর ছেড়ে দেন! ফলে, বেসামাল হয়ে পড়ে চলন্ত গাড়িটি!
চালকের পাশেই বসে ছিলেন কঙ্গনার দেহরক্ষী। তিনি স্টিয়ারিং ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন। গাড়িটি ডান পাশে বেঁকে গিয়ে ধাক্কা খায় হাইওয়েতে। তবে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেও অক্ষত অবস্থায় নেই নায়িকা। তাঁর শরীরের নানা জায়গা কেটে-ছড়ে গিয়েছে। অল্প আঘাতও পেয়েছেন তিনি।
তবে সেই আহত শরীর নিয়েই শুটিং চালিয়ে গিয়েছেন নায়িকা। আঘাত পেলেও নায়িকা হিসেবে বাড়তি কোনও সুবিধা তিনি নিতে চান না বলে জানিয়েছেন।
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের