Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬

সুগন্ধীর খাতিরে ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম কারদাশিয়ান

দেখেছেন এ ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০১৮, ১৭:৩০

options
link
সুগন্ধীর খাতিরে ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম কারদাশিয়ান zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস হিলটনের বন্ধু কাম স্টাইলিস্ট ছিলেন। সেই সূত্রেই গ্ল্যামার দুনিয়ায় পরিচিতি গড়ে উঠেছিল। কিন্তু ২০০৩ সালে প্রাক্তন প্রেমিকের রে জে-র সঙ্গে সেক্স টেপ প্রকাশ্যে আসতেই সংবাদের শিরোনামে উঠে আসে কিম কারদাশিয়ানের নাম। খ্যাতি যেভাবেই আসুক তাকে আপন করে নিয়েছেন কিম। নিজেকে বারবার লাস্যময়ী হিসেবেই মিডিয়ার সামনে তুলে ধরেছেন আমেরিকার রিয়্যালিটি শোয়ের তারকা। সাম্প্রতিক ছবিতেও তার ব্যতিক্রম হল না। এবার নিজের পারফিউম ব্র্যান্ডের জন্য ক্যামেরার সামনে নগ্ন হলেন তারকা।

KKW BODY 4.30 by Vanessa Beecroft #KKWFRAGRANCE

Advertisement

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

[‘ধর্ষণ করে ফেলে দেয় না, খাবারও জোগায় বলিউড’, বিস্ফোরক মন্তব্য সরোজ খানের]

বেশ কিছুদিন ধরেই পারফিউম ব্যবসায় নিজের ব্র্যান্ড আনার চেষ্টা করছেন কিম। প্রোডাক্টও তৈরি। এবার প্রচারের পালা। সেই প্রচার এভাবেই শুরু করেছেন মার্কিন তারকা। প্রথম ছবিতে নিজের উর্ধাঙ্গ প্রদর্শন করেছেন। পরের ছবিতে সম্পূর্ণ নগ্ন হয়েছেন তিনি। আর সারা শরীর ঢেকেছেন সাদা রঙের আবরণে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

 

We took a mold of my body and made it a perfume bottle. @kkwfragrance

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

[অমিতাভের কাঠুয়া প্রতিক্রিয়ার সমালোচনা করে পালটা কটাক্ষের শিকার পূজা ভাট]

কিমের শরীরের আদলেই গড়ে উঠতে চলেছে তাঁর পারফিউমের বোতলটি। তাই এভাবেই শরীরের ধাঁচ নেওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে কিম জানান, অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর এই পারফিউম তৈরি হয়েছে। প্রোডাক্টের প্রতিটি খুঁটিনাটি তিনি নিজে বেছেছেন। তারপর তা ব্যবহারও করেছেন। এর সুগন্ধ মানুষের মন জুড়িয়ে দেবে বলেই বিশ্বাস মার্কিন স্টাইল আইকনের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

#KKWBODY, KKW FRAGRANCE’S NEWEST PERFUME, IS COMING SOON ON 04.30

A post shared by KKW FRAGRANCE (@kkwfragrance) on

[‘কেসরি’র সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অক্ষয়]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.