ভোটের আগে ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর দপ্তরে একেবারে তুলকালাম। বিগত বেশ কয়েকদিন ধরেই আভ্যন্তরিন কোন্দল বেড়েই চলেছিল। শুক্রবার মুম্বইয়ের অফিসে সেই ঝামেলাই একেবারে মারাত্মক আকার ধারণ করেছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল যে সংগঠনের সদস্যদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। সমাজমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা মিলেছে পুনম ধিলোঁ, পদ্মিনী কোলহাপুরে, উপাসনা সিংহের মতো তারকাদের। এর মাঝে অভিনেত্রী কুনিকা সদানন্দের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয় পুনমের।
সেই মর্মে কুনিকা সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরস্পরের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি হস্তক্ষেপের প্রয়োজন হয়। ভিডিওতে শোনা যাচ্ছে, তিনি সংস্থার সদস্যদের নিজেদের মর্যাদার কথা মাথায় রেখে আচরণ করার পরামর্শ দেন। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি তল্লাশি দেখে কড়া সুরে প্রতিবাদ করছেন পুনম।
আরও পড়ুন:
View this post on Instagram
সেই মুহূর্ত নাকি কুনিকা ক্যামেরাবন্দি করছিলেন, যার ফলে রেগে আগুন পুনম ধিলোঁ। দুজনের মধ্যে তর্ক একটাই বেড়ে গিয়েছিল যে পুলিশ পর্যন্ত নাস্তানাবুদ হয়ে যায়। এদিকে ‘সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর সাম্প্রতিক ঘটনা নিয়ে কুনিকার দাবি, দীর্ঘ চার দশকে এমন ঘটনা আগে কখনও দেখেননি। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তত্ত্বাবধানে ১২ সেপ্টেম্বর, ২০৬ তারিখে নতুন করে নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল।
View this post on Instagram
কুনিকা সদানন্দ নিজেই এই নির্বাচনে ব্যালট নম্বর ৭-এর একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি জানান, বিমানবন্দর থেকে ফেরার পথে মনীশ চতুর্বেদী এবং প্রীতির কাছ থেকে একটি জরুরি ফোন পান। তাঁকে জানান যে সিন্টার (CINTAA) অফিস থেকে তড়িঘড়ি সব নথি সরানো হচ্ছে। অবিলম্বে সেখানে পৌঁছাতে হবে। কুনিকার দাবি, বিষয়টি পুলিশকে জানানো হলে কর্মকর্তারা জানান, চ্যারিটি কমিশনারের আদেশ ছাড়া তারা নথিগুলো সরিয়ে নেওয়া আটকাতে পারবেন না।
View this post on Instagram
কুনিকা আরও দাবি করেছেন যে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)-এর সদস্যরা বলপূর্বক নথি বহনকারী টেম্পোটিকে থামিয়ে দিয়েছিলেন। সংস্থার সদস্যরা নথিগুলো সিন্টার অফিসে রেখে তাতে তালা লাগিয়ে দেন। পুনম ধিলোঁ এবং পদ্মিনী কোলহাপুরে বেআইনিভাবে অফিস থেকে গুরুত্বপূর্ণ আইনি ও আর্থিক নথিপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ কুনিকার। ঘটনার রেকর্ডিং করার সময় পুনম ধিঁলো তাঁর ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন বলেও ক্ষোভ উগরে দেন।
কুনিকা সদানন্দের বক্তব্য অনুযায়ী, কাগজপত্র বোঝাই সেই গাড়িটিকে এফডব্লিউআইসিই-এর সদস্যরা আটকে দেন এবং নথিপত্রগুলো পুনরায় সিন্টার অফিসে ফিরিয়ে এনে সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম বাগ্বিতণ্ডা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। কুনিকা সদানন্দ এই নির্বাচনকে অ্যাসোসিয়েশনের জন্য একটি নতুন সূচনা হিসেবে দেখছেন। যেখানে তিনি শিল্পীদের নিরাপত্তা, সমান অধিকার ও সঠিক পারিশ্রমিক ব্যবস্থার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে