দিন কয়েক আগেই শোনা গিয়েছিল, রাজনীতির রঙ্গমঞ্চের প্রতিনিধিরা নাকি এবার ‘দাদাগিরি’র মঞ্চ মাতাতে আসছেন। সেই জল্পনাকে সত্যি করেই সংশ্লিষ্ট চ্যানেলের তরফে এবার প্রকাশ্যে আনা হল বিশেষ পর্বের প্রোমো। যেখানে বাংলার রাজনীতির মঞ্চে দাপিয়ে বেড়ানো রথী-মহারথীরা একে-অপরের সঙ্গে খোশমেজাজে ধরা দিলেন।
রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার! তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ।
আরও পড়ুন:
‘প্রিন্স অফ ক্যালকাটা’র উত্তরসূরী হিসেবে ইতিমধ্যেই ‘দাদাগিরি’র মঞ্চ মাতাচ্ছেন দেব। টলিউড সুপারস্টারের সঞ্চালনায় এহেন নন-ফিকশন শোয়ে নিত্যনতুন সারপ্রাইজ থাকছে দর্শকের জন্য। আসরে তারকা অতিথিদের উপস্থিতি যে উপরিপাওনা, তা বলাই বাহুল্য। এবার ‘দাদাগিরি’র মঞ্চে মেগা রাজনৈতিক ড্রামা! কীরকম? দেব সঞ্চালিত শোয়ের বিশেষ পর্বে প্রতিযোগী হিসেবে হাজির বাংলার দাপুটে বিধায়করা। তালিকায় সজল ঘোষ, কুণাল ঘোষ এবং মদন মিত্রদের নাম আগেই জানা গিয়েছিল, এবার নতুন প্রোমোয় ধরা দিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। আর এহেন হাইভোল্টেজ প্রোমোই মঙ্গলবার সাড়া ফেলে দিয়েছে নেটভুবনে।
কৌতূহল, ‘দাদাগিরি’র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা?
বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে ‘দাদাগিরি’ জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার! তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। কিন্তু প্রোমোয় শতরূপ ঘোষকে দেখতে না পেয়ে আশাহত হয়েছেন নেটভুবনের একাংশ। অতঃপর চ্যানেলের তরফে পোস্ট করা প্রোমোর মন্তব্যবাক্সে বামনেতার খোঁজ করতেও ছাড়েননি তাঁরা। পাশাপাশি প্রশ্ন উঠেছে, এই দাপুটে বিধায়কদের সামলাতে পারবেন তো ‘নতুন দাদা’ দেব? আবার একাংশের কৌতূহল, ‘দাদাগিরি’র মঞ্চে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদদের সমীকরণ কেমন থাকবে? তুলকালাম কাণ্ড বাঁধবে নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার সাংসদের গুগলির মুখোমুখি হবেন রাজনৈতিকভাবে পরস্পরের তীব্র প্রতিপক্ষরা? সবমিলিয়ে এই বিশেষ পর্ব নিয়ে দর্শকমহলে উন্মাদনা, উত্তেজনার পারদ তুঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর