Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬

ফোন করে মহেশ ও আলিয়া ভাটকে খুনের হুমকি, ৫০ লক্ষ টাকা দাবি

প্রথমে বিষয়টিকে মজা হিসাবেই নিয়েছিল ভাট পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২০, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২০, ২০:৩৩

options
link
ফোন করে মহেশ ও আলিয়া ভাটকে খুনের হুমকি, ৫০ লক্ষ টাকা দাবি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০ লক্ষ টাকা না পেলে প্রাণে মেরে ফেলা হবে মহেশ ভাট ও আলিয়াকে। ফোন করে এমনটাই হুমকি দেওয়া হয়েছে বলে জুহু থানায় অভিযোগ দায়ের করলেন পরিচালক মহেশ ভাট। একজনকে গ্রেফতারও করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

মহেশ পুলিশকে জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি তাঁর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপারে যে ছিল, সে ৫০ লক্ষ টাকা দাবি করে। টাকা না পেলে তাঁকে ও আলিয়াকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। প্রথমে বিষয়টিকে মজা হিসাবেই নিয়েছিল ভাট পরিবার। কিন্তু পরে এসএমএস ও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করে ওই ব্যক্তি। এরপরই বুধবার জুহু থানায় বিষয়টি জানান তিনি।

মহেশের অভিযোগের পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধৃতকে জেরা শুরু করেছেব পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.