সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে বইছে #MeToo ঝড়৷ সেই তালিকায় এবার জুড়ল সুভাষ ঘাইয়ের নাম৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা৷ টুইটারে নিগৃহীতার পোস্টটি শেয়ার করেছেন মহিমা কুকরেজা৷ মহিমাই গত সপ্তাহে কৌতুক অভিনেতা উৎসব চক্রবর্তীর বিরুদ্ধে প্রথম শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন৷
[বিয়ের নামে প্রতারণা করেছে হৃতিক, ফের বিস্ফোরক কঙ্গনা]
ওই মহিলার অভিযোগ, সুভাষ ঘাই তাঁকে ঘুমের ওষুধ মেশানো ঠান্ডা পানীয় পান করান৷ অচৈতন্য হয়ে পড়েন তিনি ৷ এরপর বর্ষীয়ান পরিচালক ওই মহিলাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ নির্যাতিতার দাবি, ঘটনাটি সুভাষ ঘাইয়ের সহকারী এক পরিচালক ও অন্য দুই মহিলাকে জানিয়েছিলেন৷ কিন্তু, আর্থিক নিরাপত্তাহীনতার কারণে বলিউডের পরিচালকের বিরুদ্ধে মুখ খোলার সাহস হয়নি৷ তিনি জানিয়েছেন, রাতে অনুষ্ঠান শেষে বাড়ি পৌঁছে দেওয়ার নামে এক মহিলাকে গাড়িতে তোলেন পরিচালক৷ চলন্ত গাড়িতেই চলে মদ্যপান৷ ওই মহিলাও ঠাণ্ডা পানীয় খেয়েছিলেন৷ কিন্তু, ঠাণ্ডা পানীয়ে মাদক মেশানো ছিল৷ অচৈতন্য অবস্থায় হোটেলে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেছেন সুভাষ ঘাই৷
[অশ্লীলভাবে হাঁটু স্পর্শ করেছিলেন কৈলাস, বিস্ফোরক গায়িকা সোনা]
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক সুভাষ ঘাই৷ তাঁর দাবি, #MeToo ঝড়ের মাঝে এখন সকলেই কারও না কারও নামে কুৎসা রটাচ্ছেন৷ অতীতের কোনও ঘটনাকে মিথ্যা রং চড়িয়ে ভুয়ো অভিযোগ আনাই এখন ফ্যাশন বলে অভিযোগ পরিচালকের৷ সুভাষ ঘাই বলেন, ‘‘মহিলাদের সম্মান করার পরেও কেনও আমার বিরুদ্ধে এই অভিযোগ উঠল, তা বুঝতে পারছি না৷’’ বর্ষীয়ান পরিচালকের দাবি, কারও অভিযোগ থাকলে সোশ্যাল সাইটে নয়৷ সরাসরি আদালতে গিয়ে সাক্ষ্যপ্রমাণ সহযোগে মামলা করা উচিত৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন