সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘খতরো খি খিলাড়ি’তে অংশ নিতে চলেছেন তিনি। সেটা রিয়ালিটি শো। সাহসী স্টান্টে বাজিমাত করবেন মণিকা ডোগরা, প্রত্যাশা এমনটাই। তবে বাস্তবেও যে তিনি দিব্যি সাহসী তা প্রমাণ করে দিলেন। ইনস্টাগ্রামে নিজের টপলেস ফটো পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুললেন মণিকা।
আমির খানের ধোবি ঘাট ছবিতে দেখা গিয়েছিল মণিকাকে। আবির্ভাবেই ঝড় তুলেছিলেন। তবে কোনও সিনেমা ছাড়াই এবার খবররে শিরোনামে উঠে এলেন তিনি। সৌজন্যে তাঁর টপলেস ছবি। ইনস্টাগ্রামে নিজের নগ্ন ছবি দিতে কোনওরকম দ্বিধা করেননি মণিকা। এ নিয়ে তাঁর যে কোনও ছুৎমার্গ নেই তাও বুঝিয়ে দিলেন। ছবির সঙ্গে ক্যাপশেন তিনি লিখেছেন, ‘যাঁরা গোপন জিনিসটি জানেন আমি তাঁদের দলে…অথবা…শুধুই একা’।
ইনস্টাগ্রামের উষ্ণতা যে তিনি বরাবরই বাড়িয়ে দিতে পারেন, তা তাঁর প্রোফাইল দেখলেই স্পষ্ট। নিছক চা খাওয়ার ছবি থেকে শুরু করে টাওয়েলে নিজেকে মুড়ে ছবি দিয়েই এ পাড়ায় নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মণিকা।
নগ্ন ছবি পোস্ট করে সে জনপ্রিয়তা যে আরও খানিকটা বাড়িয়ে দিলেন তা বলার অপেক্ষা রাখে না।
সর্বশেষ খবর
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?