কমেডি শো নিয়ে বিতর্ক আকছারই দেখা দেয়৷ কখনও কাউকে নকল করা, কিংবা কখনও কমেডির বিষয় নিয়ে নানারকম বিতর্ক দেখা দেয়৷ ঠিক সেরকমই এক বিতর্কে জড়ালেন কপিল শর্মা৷ তাঁর ‘দ্য কপিল শর্মা শো’-এর নার্সের ব্যবহার নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন হাসপাতালের নার্সরা৷ কপিলের বিরুদ্ধে অবমাননার অভিযোগও আনতে চলেছেন তাঁরা৷
পুরনো শো ছেড়ে নতুন শো শুরু করেও প্রত্যাশিত জনপ্রিয়তা পেয়েছেন কপিল৷ শোয়ের ফর্ম্যাটে যেমন কিছু পরিবর্তন এনেছেন, তেমনই এনেছেন নতুন কিছু চরিত্র৷ সেরকমই এক চরিত্র হল নার্স রোশেল মারিয়া রাও৷ সাজপোশাকে নার্স হলেও কাজকর্মে মোটেও তিনি নার্স নন৷ সম্প্রতি শোয়ে এই নার্সের কাণ্ডকারখানা নিয়েই ক্ষুব্ধ বিভিন্ন হাসপাতালে নার্সরা৷ অমৃতসরের গুরু নানক হাসপাতালের সমবেত হয়ে নার্সরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখান৷ কপিলের বিরুদ্ধে অবমাননার অভিযোগও দায়ের করেন তাঁরা৷ শোয়ে উপস্থিত প্রাক্তন ক্রিকেটার সিধুর কথাবার্তা নিয়েও আপত্তি জানায় তারা৷ পাঞ্জাব নার্স অ্যাসোসিয়েশনের পক্ষে রাজ বেদি সমালোচনা করে প্রশ্ন তোলেন, কারও পেশা নিয়ে কীভাবে উনি এরকম ঠাট্টা করতে পারেন৷ অন্য এক নার্স জানান, নার্সিং একটি সম্মানের পেশা৷ তা নিয়ে এভাবে মজা করা সকল নার্সের পক্ষেই অপমানজনক৷ কমেডিতে তাঁদের কোনও আপত্তি নেই৷ কিন্তু যেভাবে তাঁদের পেশাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে এবং সেই ভিত্তিতে আর একজন নার্স হতে চেয়েছেন তা অত্যন্ত দৃষ্টিকটু৷
শো জনপ্রিয় হলেও নার্সদের কাছে আপাতত অপ্রিয়ই হয়ে থাকলেন কপিল৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার