Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Nushrratt Bharuccha

আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?

আনন্দের বর্হিপ্রকাশের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর জয়ের পর একটি ভিডিও শেয়ার করেন নুসরত। যেখানে ব্যাকগ্রাউন্ডের অস্বস্তিকর শব্দ ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়। নীরবতা ভেঙে বিস্ফোরক অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৫:৩৩

options
link
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার? zoom
পোস্টের বিতর্কে কী সাফাই নুসরতের?

রুপোলি পর্দার তারকাদের জীবন থাকে আতসকাচের নীচে। তাঁদের জীবনের খুটিনাটি বিষয় থেকে ভুলভ্রান্তি সবই হয়ে ওঠে পেজ থ্রির হট কেক। সম্প্রতি সেরকমই এক ঘটনার ভুক্তভোগী বলি অভিনেত্রী নুসরত বারুচা। গত ৩১ মে আইপিএলে আরসিবির ঐতিহাসিক জয়ের পর সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্র নুসরতের একটি ভিডিও। জয়ের আনন্দের বর্হিপ্রকাশের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর জয়ের পর একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ব্যাকগ্রাউন্ডের অস্বস্তিকর শব্দ ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়।

বিগত তিনদিন সেই ভিডিওর পিছন থেকে ভেসে আসা আওয়াজ নিয়ে নানামহলে তরজা একেবারে তুঙ্গে তা বললে অত্যুক্তি হবে না। ভিডিওতে আরসিবির জয়ের মুহূর্ত থেকে বেশি নজর কেড়েছে ‘ব্যাকগ্রাউন্ড মিউজিক’। বিতর্কের মুখে সোশাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন নুসরত। পালটা পোস্টে ক্ষোভ উগরে দিয়ে প্রমাণসহত জানিয়েছেন, ভিডিওতে শোনা শব্দটি আসলে তাঁর ঘরে থাকা একটি কুকুরছানার। অনেকেই সেই আওয়াজের ভুল ব্যাখ্যা করছে বলে দাবি অভিনেত্রীর।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aafreen-Makeup & Hair ® (@aafreenmakeupandhair)

নুসরতের আর্জি, ‘সকগলের কাছে আমার অনুরোধ অযথা জল্পনা কল্পনা করা থেকে নিজেদের বিরত রাখুন। ভুল ব্যাখ্যা করবেন না এবং অন্ধভাবে কারও কথা প্রশ্রয় দেবেন না। নিজের বুদ্ধি দিয়ে বিচার করে দায়িত্বশীল আচরণ করাটাই কাম্য। প্রসঙ্গত, নুসরতের পোস্টটি সোশাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়লে সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে সব বিতর্কের অবসান ঘটিয়ে সমালোচকের মুখে ছাই দিয়ে নিজেই যথাযথ প্রমাণ সহকারে অডিওর ব্যাখ্যা দিয়েছেন নুসরত বারুচা।

নুসরতের সাফাই
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nushrratt Bharuccha (@nushrrattbharuccha)

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতেও বিতর্কে জড়িয়েছিলেন নুসরত বারুচা। উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। কপালে চন্দনের তিলক দিয়ে পবিত্র ভষ্ম আরতিতে অংশ নিতেই ধেয়ে এসেছিল কটাক্ষ।সোশাল পাড়ায় আধ্যাত্মিক মুহূ্র্তের ছবি পোস্ট করতেই মহাবিপাকে পড়েছিলেন নুসরত! মৌলবীরা প্রশ্ন তুলেছিলেন, ‘মুসলিম হয়েও কেন মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন?’ তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “মন্দির, মসজিদ বা গির্জা যেখানেই হোক না কেন, উপাসনালয়ে শান্তি খুঁজে পাওয়ায় আমি বিশ্বাসী। আমার কাছে, আমার বিশ্বাসই শেষ কথা।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.