সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম অতি বিষম বস্তু। প্রথম প্রথম মিঠে স্বাদের প্রলোভন দেখায়। তারপর কাছে এলেই কাঁঠালের আঠার মতো জাপটে ধরে। তখন ছাড়ানো মুশকিল। এই মুশকিল আসানের আপ্রাণ চেষ্টা করছেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। যত ‘ওকে জানু’ বলে সম্পর্ক শেষ করার চেষ্টা করছেন, ততই যেন আরও বেশি করে জড়িয়ে পড়ছেন। পরিচালক শাদ আলির যোগসাজশেই প্রেমের এই ফাঁদে পা দিয়েছেন দু’জনে।
‘আশিকি’ দিয়ে যে কাহিনি শুরু হয়েছিল, তা পরিণতি পেয়েছে মণিরত্নমের ‘ওকে কানমানি’র এই রিমেক ভার্সানে। বাড়তি পাওয়া নাসিরুদ্দিন শাহর লাভ টিপস। আর শেষে শুধু একটি প্রশ্ন? প্রিয়জনকে কোন নামে ডাকেন আপনি? গুগল সার্চ অপশনে গিয়ে টাইপ করুন OK jaanu vote। আর জানিয়ে দিন নিজের উত্তরটি।
সর্বশেষ খবর
-
রিয়াল-লিভারপুল তারকা-সহ আসছে উরুগুয়ে! বদল পানামা ম্যাচের তারিখের, কবে মুখোমুখি ভারত?
-
দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা ‘গতিদানব’ গাড়ির! ঘটনাস্থলেই মৃত্যু ৮ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
-
‘ভিলেন’ নরম মাটি, ফরাক্কার ধসে এখনও ব্যাহত রেল যোগাযোগ
-
খাস কলকাতায় সুইমিং পুলে ডুবে মৃত্যু কিশোরের, কারণ ঘিরে ধোঁয়াশা, তদন্তে পুলিশ
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর