সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিন মানেই নিজের পছন্দমতো কাটানোর ফুরসত। সে আম আদমি হোক বা করণ সিং গ্রোভার। এ নিয়মের কোনও ব্যতিক্রম নেই। আর সেই জন্যই অভিনেত্রী বিপাশা বসু তাঁর স্বামীর জন্মদিন কাটাতে তাঁদের এক কাছের বন্ধুকে নিয়ে পৌঁছে গিয়েছেন সুদূর গোয়ায়। সেখানে মিডিয়ার বিরক্তি নেই। নেই পরিবার বা বন্ধুবান্ধবদের হইচই। একেবারের একান্তে একে অপরের সঙ্গে অন্যান্য বছরের মতো এবছরও জন্মদিন কাটাচ্ছেন বিপাশা ও করণ।
[সোনম কি তবে চুপিচুপি বাগদান সেরে ফেললেন?]
এবছর করণ ৩৬শে পা দিলেন। আর তাঁর সব সময়ের পছন্দের জায়গা হল গোয়া। বি-টাউনে খবর, সেই জন্যই নাকি স্বামীর জন্মদিনে প্রেমের বিশেষ উপহার হিসেবে অভিনেত্রী বিপাশা বসু এই বেড়ানোর আয়োজন করেছেন। আর শুধুমাত্র আয়োজন করেই থেমে থাকেননি। আজ করণের জন্মদিন উপলক্ষে তিনি নিজের সোশ্যাল সাইটে স্বামীর প্রতি তাঁর প্রেম বর্ষণ করতেও ভোলেননি এই অভিনেত্রী। তিনি সকাল সকাল নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার সব ভালবাসা তোমার জন্যই। আমি তোমাকে খুব ভালবাসি সুইটহার্ট। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’
বেশ কয়েকদিন আগেই গোয়ায় পৌঁছে গিয়েছিলেন এই দম্পতি। সেখান থেকে তাঁদের কিছু ছবিও কয়েকদিন ধরে পোস্ট করছিলেন তাঁরা। সেই ছবিগুলো দেখে বেশ বোঝা যাচ্ছে তাঁরা ওখানে আনন্দেই দিন কাটাচ্ছে। আসুন দেখে নেওয়া যাক তাঁদের সেই বিশেষ মুহূর্তের কিছু এক্সক্লুসিভ ছবি –
বিপাশা এবং করণ এবছর এপ্রিলেই তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করবেন। আজ থেকে বেশ কিছু বছর আগে ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির সেটে তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন। তারপর সেই প্রেম বিয়ের রূপ নেয় ২০১৬ সালে। এখন তাঁদের দু’জনের হাতেই তেমন কোনও কাজ নেই, তাই একে অপরের সঙ্গে এভাবেই চুটিয়ে আনন্দ করে সময় কাটাচ্ছেন তাঁরা।
[গুরুতর অসুস্থ দীপিকা-ইরফান, পিছিয়ে গেল বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবির শুটিং]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য