সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজকের ঘরে জন্মেছিলেন। সিনেমার সঙ্গে পরিচয় ছোটবেলা থেকেই ছিল। কিন্তু নিজের জোরে বলিউডে পায়ের জমি শক্ত করেছেন। সেই ভিতেই আজ সুবিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। সদ্য বলিউডে ৩৫ বছরের সফর পূর্ণ করলেন অনিল কাপুর। আজও সিনেমার মুখ্য চরিত্রে তিনিই। নিজের ‘ঝক্কাস’ স্টাইলেই পর্দায় ‘ফন্নে খাঁ’ হয়ে ফিরছেন বলিউডের এভারগ্রিন নায়ক। সঙ্গে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন ও রাজকুমার রাও। প্রকাশ্যে এল ছবির টিজার।
[সত্যজিতের নস্ট্যালজিয়া ফিরিয়ে অস্কার মঞ্চে আমন্ত্রিত সৌমিত্র-মাধবী]
মিউজিক্যাল এই কমেডিতে স্যাক্সোফোন বাজাতে দেখা যাচ্ছে অনিল কাপুরকে। আর ‘ফন্নে খাঁ’ নামের অর্থ বোঝাচ্ছেন রাজকুমার রাও। অনিল নিজেও ইনস্টাগ্রামে তুলে ধরেছেন সে কথা। লিখেছেন, ‘নিজের কাহিনি যে নিজে লেখার ক্ষমতা রাখে সেই ফন্নে খাঁ।’
২০১৭ সালেই এ ছবির ঘোষণা হয়ে গিয়েছিল। সবার প্রথমে ঐশ্বর্য রাই বচ্চনের নাম প্রকাশ্যে এসেছিল। পরে জানা যায় অ্যাশের সঙ্গে ফের একবার ‘তাল’ মেলাতে চলেছেন অনিল কাপুর। পরে ছবির অংশ হন রাজকুমার রাও। শুরু হয় ছবির শুটিং। তবে শোনা গিয়েছে, বেশ কয়েকবার ছবির শুটিং ব্যহত হয়েছে। অ্যাশের সঙ্গে ছবির প্রযোজকদের ঝামেলার কথাও প্রকাশ্যে এসেছে। কিন্তু যাবতীয় বিতর্ককে পিছনে ফেলে প্রকাশিত হল পরিচালক অতুল মঞ্জরেকরের ছবির টিজার।
[‘প্লাস্টিক ব্যানের মধ্যে কন্ডোম পড়ছে?’, সোশাল সাইটে দুষ্টুমি পুনমের]
কিছুদিন আগেই নিজের ৩৫ বছরের সফরের জন্য দর্শকদের ধন্যবাদ দিয়েছিলেন অনিল। পুরো সফরের ছবি নিজের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তুলে ধরেছিলেন। ‘ফন্নে খাঁ’-এ এসে যেন তাঁর সে বৃত্ত সম্পূর্ণ হল।
সর্বশেষ খবর
-
ঢাকা-দিল্লি সম্পর্কে নয়া অঙ্ক? প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তারেকের উপদেষ্টার সঙ্গে বৈঠকে দীনেশ
-
কালো গাড়িতে ওড়িশার জঙ্গলে ওরাংওটাং পরিবার! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, নেপথ্যে পাচার যোগ?
-
দুর্গা ষষ্ঠীর দিন কেন অন্ন গ্রহণ নিষিদ্ধ? নেপথ্যে রয়েছে যে লোককথা
-
সিমাই-সাবু ছেড়ে বেছে নিন স্বাদু আপেল! অল্প সময়েই বানিয়ে নেওয়া যাবে এই অভিনব পায়েস
-
‘এত গরম হয়ে গেলে কী করে?’, যৌনতা ও সম্পর্কের রসায়নে রগরগে ‘লাস্ট স্টোরিস ৩’-এর ট্রেলার