সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল প্যাডম্যানের। কিন্ত সেন্সর বোর্ড এখনও সম্পূর্ণ অন্য কথা বলছে।
আর বালকি পরিচালিত এটি সপ্তম ছবি। এর আগে তিনি যে কটি সিনেমা বানিয়েছেন সবকটিই বক্স অফিসে লাভের মুখ দেখেছে। তাই প্যাডম্যান নিয়েও সকলের আশা তুঙ্গে। এদের মধ্যে অনেকেই মনে করছেন এবারও বক্স অফিস বালকিকে নিরাশ করবে না।
[ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন এই জনপ্রিয় অভিনেতা]
কিন্ত সমস্যা দেখা দিয়েছে সম্পূর্ণ অন্য জায়গায়। সিবিএফসি প্যানেল থেকে এখনও সিনেমা দেখানোর ছাড়পত্র পাননি পরিচালক। এ বিষয়ে সিবিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, গত কিছুদিন ধরে খ্রিস্টমাস এবং নিউ ইয়ারের জন্য অনেকেই ছুটিতে ছিলেন। আর তারপর ছুটি থেকে ফেরার পরও বেশ কয়েকজন সিবিএফসি মেম্বার অসুস্থ হয়ে পড়েন। তাই কর্মী কম থাকায় অন্যান্য সময়ের তুলনায় এই কদিন তাঁদের কাজের গতিও খানিকটা পড়ে গিয়েছিল। আর সেই জন্যই প্যাডম্যান এখনও প্যানেলে আটকে আছে। নাহলে অনেকদিন আগেই প্যাডম্যান মুক্তি পাওয়ার ছাড়পত্র পেয়ে যেত।
অন্যদিকে প্যাডম্যান টিম জানাচ্ছে, তারা নাকি ডিসেম্বরের শেষ সপ্তাহেই তাদের সিনেমার সফটকপি সেন্সর বোর্ডে জমা দিয়েছিলেন। অথচ এখনও সেন্সর বোর্ড থেকে কেউ সিনেমাটা নাকি দেখে উঠতেই পারেননি।
আর এর থেকেও ভয়ের বিষয় হলো ডেবিউটান্ট ডিরেক্টর কুশল শ্রীবাস্তবের প্রথম সিনেমা ‘ভদকা ডাইরিজ’ মুক্তি পাওয়ার কথা আছে এই শুক্রবার। কিন্ত শোনা যাচ্ছে সেটাও নাকি এখনও প্যাডম্যানের মতই সিবিএফসির ছাড়পত্রের অপেক্ষায় ঝুলে আছে।
[ঢিনচ্যাক পূজার স্কুটিতে সওয়ার সলমন-অক্ষয়, কিন্তু কেন?]
এব্যাপারে মজা করে কুশল বলেছেন, “আমরা গত বছর আমাদের সিনেমাটা সিবিএফসির কাছে জমা দিয়েছিলাম। কিন্ত এবছর এখনও সিনেমা দেখানোর ছাড়পত্র আমাদের হাতে এলো না। কিন্ত তাও আমাদের কোনও অভিযোগ নেই, কারণ আমরা আমাদের কাজ করেছি আর সিবিএফসি তার নিজের কাজ করছে, সুতরাং এবিষয়ে আমার তেমন কিছুই বলার নেই”।
বলিউডের ভদকা ডাইরিজ ছাড়াও হলিউডের ২টি বড় সিনেমা ‘১২ স্ট্রং’ এবং ‘দ্য কমিউটার অ্যান্ড দ্য ডার্কেস্ট আওয়ার’ এখনও সিবিএফসির ছাড়পত্রের অপেক্ষায় ঝুলে রয়েছে কারণ এই ২টি ছবিরও আগামী শুক্রবার অর্থাৎ ১৯শে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সর্বশেষ খবর
-
বেঁধে দেওয়া হল সময়, রুট বাতলে শর্তসাপেক্ষে মমতার মিছিলে অনুমতি হাই কোর্টের
-
সুস্থতায় খরচ করেন কাঁড়ি কাঁড়ি টাকা, সেই ব্রায়ানেরই পেটে থাবা বিরল রোগের, আপনি সতর্ক তো?
-
বারুইপুরে নাবালক ‘খুনে’ গ্রেপ্তার ৩, ঘটনাস্থলে কাকলী-নওশাদরা, ‘দোষী’র ফাঁসির দাবি পরিবারের
-
সরকারকে কালিমালিপ্ত করার ছক! অনুব্রতর কার্যালয়ে তালা বিজেপির, হুঁশিয়ারি কাউন্সিলরদেরও
-
একটা ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা! মেঘনায় ধরা পড়া মাছ দেখতে ভিড় বাংলাদেশের চাঁদপুরে