সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি গায়িকা৷ কখনও স্টেজ মাতিয়ে তোলেন পারফরম্যান্সে৷ কখনও আবার রিয়ালিটি শোয়ের জাজিংয়ে দেখা যায় তাঁকে৷ কিন্তু এসবের বাইরেও তাঁর একটা পরিচয় আছে৷ যে পরিচয় সচরাচর সামনে আনতে চান না তিনি৷ অনেকটা অনুচ্চারেই দুঃস্থ বাচ্চাদের হার্ট সার্জারির ব্যবস্থা করেন তিনি৷ আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ১০০০ শিশুর অপারেশনের ব্যবস্থা করে দিলেন তিনি৷
তাঁর কাজে পাশে আছেন পলাশ মুচল৷ ইন্দৌর থেকে দুজনে মিলে এ কাজ শুরু করেছিলেন৷ মাঝে গড়িয়েছে অনেকটা সময়৷ আবার সেই ইন্দৌরেই নয়া মাইলস্টোন ছুঁতে চলেছেন তিনি৷ নকশ নামে এক বাচ্চার ভিডিও শেয়ার করেছেন তিনি৷ তার হার্ট সার্জারির মাধ্যমেই ১০০০-এর মাইলস্টোনে পৌঁছচ্ছেন পলক৷
Meet “Naksh”, my 1000th little angel…. getting operated tomorrow… Please pray for him!!#MissionOfSavingLittleHearts#1000BeatingHearts pic.twitter.com/U7knqdWDBk
— Palak Muchhal (@palakmuchhal3) December 7, 2016
সর্বশেষ খবর
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ
-
পারিবারিক অনুষ্ঠানের ভিড়ে সন্তানের সঙ্গে এই ৫ কাজ করছেন? চোকাতে হতে পারে চরম মূল্য!
-
‘রাজনীতির বিষের বলি…’, দীর্ঘদিনের সতীর্থ আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত মমতা
-
‘জিমের থেকে ম্যাচ ফিট থাকা বেশি জরুরি’, বুমরাহদের ঘনঘন চোটের কারণ ফাঁস গাভাসকরের