সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্ন ভিডিওয় পুরোমাত্রায় আসক্ত ছিলেন পপসম্রাট মাইকেল জ্যাকসন৷ এমনকী অল্পবয়সি ছেলেদের নগ্ন ছবিও সংগ্রহ করে রাখতেন তিনি৷ সম্প্রতি প্রকাশ পাওয়া এক পুলিশ রিপোর্ট থেকে মিলছে এমনই সব অদ্ভুত তথ্য৷
তাঁর ‘মুনওয়াক’-এ শিল্পের আলো ছড়িয়ে পড়তে পারে, কিন্তু ব্যক্তিগত জীবনে কম অন্ধকার দিক নেই তাঁর৷ এর আগে এক ১৩ বছরের এক বালকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷ বেশ কয়েক মাস ধরে চলেছিল মামলা মোকদ্দমা৷ সেটা ২০০৫ সাল৷ তাঁর বিরুদ্ধে টুকরো টাকরা ছড়িয়ে ছিল আরও নানা অভিযোগ৷ বিভিন্ন কাগজে, ম্যাগাজিনে তা প্রকাশিত হয়েছিল৷ এতদিন ধরে সেগুলোর দেখা মেলেনি, কেননা পুলিশ এই সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছিল৷ এখন খতিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে জ্যাকসনের জীবনের অন্ধকার দিক৷ জ্যাকসনের সংগ্রহে বেশ কিছু অল্পবয়সি ছেলের নগ্ন ছবি ছিল বলে জানা গিয়েছে৷ এছাড়া পর্ন ভিডিওর প্রতি আসক্ত ছিলেন পপসম্রাট৷ সব মিলিয়ে বিকৃত যৌনতার প্রতি জ্যাকসনের ঝোঁক ছিল বলেই জানা যাচ্ছে৷ কেননা, তাঁর সংগ্রহে যেমন নগ্ন পুরুষের ছবি মিলেছে, তেমনি নগ্ন বালকের মুখ অথচ শরীর এক পূর্ণবয়স্ক যুবকের এরকম কিছু ছবিও পাওয়া গিয়েছে৷ এছাড়া বেশ কিছু ছবি আছে যেখানে ছেলেদের উপর শারীরিক নিগ্রহ করা হচ্ছে৷ যৌনতা নিয়ে ব্যক্তিগত জীবনে নানা পরীক্ষা করেছেন৷ তবে বিকৃত যৌনতাতেও তাঁর যে যথেষ্ট আগ্রহ ছিল, এই ছবি ও তথ্যই সে প্রমাণ দিচ্ছে৷
সর্বশেষ খবর
-
ফের ‘মা’ ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আহত বাইকচালক, কেন বারবার দুর্ঘটনা? ঘটনাস্থলে পৌঁছে প্রশ্ন মন্ত্রীর
-
ঢাকার অদূরে পোশাক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে মৃত ৭, আহত অন্তত ৪০ শ্রমিক
-
হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
রাতের বাইপাসে ভয়ংকর দুর্ঘটনা, বাইকে ধাক্কা অ্যাপ ক্যাবের, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২
-
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে জয়শংকর, ভাষণ দেবেন শনিবার